পণ্যের দাম নাগামের বাইরে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:১৭ পিএম, ২৭ মে ২০১৮ রবিবার
আজ শুক্রবার, সাপ্তাহিক বন্ধের দিন। পুরো সপ্তাহ রোজার পাশাপাশি চলেছে অফিসের ব্যস্ততা। এ ছয়টি দিন বাজার করারও অনেকের ফুরসৎ ছিল না। বাড়ির কর্তা ব্যস্ত থাকায় বাসার ফ্রিজও খালি। তাই সকালের আলসে ঘুম ভেঙে ধীরে ধীরে বাজারে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। আগামী সপ্তাহ পর্যন্ত বাজারের লিষ্ট নিয়ে অনেকেই এসেছেন কাঁচাবাজারে।
রাজধানীর শান্তিনগর কাঁচাবাজারে বাজার করতে এসেছেন ব্যাংকার প্রণব বিশ্বাস অপু। হাতে লিষ্ট। জানতে চাওয়া হলে অপু বলেন, রোজার মধ্যে বাসায় ছোটখাট অনেক জিনিস লাগে। গিন্নীর সবকিছু মনে থাকলেও আমার থাকেনা। তাই লিষ্ট করে দিয়েছে, সে অনুসারে কিনছি। দামের ব্যাপারে অপু বলেন, রোজার মধ্যে দাম বাড়বে এটাই স্বাভাবিক আমরা সবাই ধরে নিয়েছি। আমার এ বয়স পর্যন্ত রোজাতে দাম কমতে দেখিনি। শুধু বাড়তেই দেখেছি।
রাজধানীর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নাগামের বাইরে। প্রতিটি পণ্যের দাম বাড়ছে আবার দাম কমছে। আজকেও রাজধানীর এক এক জায়গায় দামভেদে ৫ থেকে ৮ টাকার তারতম্য খেযাল করা গেল। ঢাকার বাইরে অবশ্য দাম কম।
রাজধানীর খুচরা বাজার, রাজধানীর বাইরের খুচরা বাজারগুলোতে ঘুরে দেখা যায়, সব্জীর দাম আগের মতই। সব্জী বাজার, মাংসের বাজার, ভোজ্যতেল, চিনি ও পেঁয়াজ-রসুনের বাজারে সবকিছুরই মজুদ পর্যাপ্ত।
রাজধানীর শ্যামবাজার, হাতিরপুল বাজার, শান্তিনগর কাঁচাবাজার, শেওড়াপাড়া বাজার, মালিবাগ বাজার, কলাবাগান বাজার বিভিন্ন সবজির বাজার ঘুরে দেখা যায় বেগুন ৯০ থেকে ১০৫ টাকা,শসা ৭০ থেকে ১১০ টাকা, কাঁচা মরিচ ৮০-৯০ টাকা, মাঝারি আকারের এক হালি লেবু ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সব্জির দাম অপরিবর্তিত রয়েছে।
চালের দামে বড় কোন পরিবর্তন আসেনি। দেশি মশুর ডাল ১১০ থেকে ১২০, দেশি পিঁয়াজ ৫০ থেকে ৫৪, আমদানি পেঁয়াজ ৩৮ থেকে ৪২, রসুনের দাম ১০০ থেকে ১১০, চীনা আদার দাম ১২০ টাকা,দেশি আদার দাম ১৫০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এগুলোর দাম আর বাড়েনি। এছাড়া আগের মতই ছোলার কেজি ৮০ থেকে ৯০ টাকা, খেজুর কেজি প্রতি ২২০ থেকে ৫০০ টাকা। বড় আকারের মুড়ি ৭৫ টাকা, স্বর্ণা ছোট মুড়ি ৭০ টাকা, বরিশালের হাতে ভাজা মোটা মুড়ি বিক্রি হচ্ছে ১২০ টাকা। বাজারে আজ প্রতি কেজি চিনি বিক্রি হয়েছে ৬৫ থেকে ৭০ টাকায়।
ফার্মের কক মুরগি ও মাছের দর আগের মতই। খুচরা বিক্রেতারা গরুর মাংস বিক্রি করছেন ৫০০ থেকে ৫১০ টাকা দরে । ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৬৫ থেকে ১৭০ টাকায় উঠেছে। বেলা বাড়ার সাথে সাথে বাজারে ক্রেতার সংখ্যা বাড়ছে। আজ সারাদিনই ক্রেতার সমাগম থাকবে বাজারে। সে অনুসারে প্রতিটি পণ্যেও দাম কতটুকু স্থিতিশীল থাকবে সেটাই দেখার বিষয়। আগের খতিয়ান অনুসারে বেলা বাড়ার সাথে সাথে জিনিসপত্রের দাম বাড়ার সম্ভাবনা থেকেই যায়। তবে এটা সত্য বরাবরের মত ভুক্তভোগি সাধারণ মানুষই।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’










