পদ্মার ইলিশের উপর নির্ভরতা কমাতে হবে: মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৫ পিএম, ২৪ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
প্রতি বছর ইলিশের মৌসুমে বাংলাদেশের মুখ চেয়ে থাকতে হয় পশ্চিমবঙ্গকে। বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশের ট্রাক পশ্চিমবঙ্গে ঢোকামাত্র যেন সেখানকার বাঙালিদের রসনাতৃপ্তির ষোলোকলা পূর্ণ হয়। তবে এবার বাংলাদেশের উপর ইলিশ নির্ভরতা কমাতে বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার বিধানসভায় মমতা জানান, পশ্চিমবঙ্গেও ইলিশ উৎপাদন হচ্ছে। ডায়মন্ড হারবারে ইলিশ নিয়ে গবেষণা কেন্দ্র করা হয়েছে। সেখানে প্রতিনিয়ত ইলিশের গতিবিধি নিয়ে গবেষণা চলছে। মমতার দাবি, আমাদের ওপারের ইলিশের উপর আর নির্ভর করতে হবে না।
এদিকে ইলিশের অধিকমূল্যের কারণে পশ্চিমবঙ্গের বাজারে অহরহ বিক্রি হয় জাটকা ইলিশ। কিন্তু জাটকা ইলিশ ধরার ফলে ইলিশের বংশবৃদ্ধি ব্যাপক ভাবে ব্যাহত হচ্ছে বলে মনে করেন মৎস্যবিজ্ঞানীরা। ইতিমধ্যেই জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ করেছেন সরকার। কিন্তু বাজারের ছবিতে সে কথার সমর্থন মেলে না।
এই পরিস্থিতিতে বিধানসভায় মমতা বলেন, কেবল আইন করে জাটকা ইলিশ ধরা বন্ধ করা যাবে না। মানুষকে সচেতন করতে হবে। বস্তুত, মাছ নিয়ে গবেষণা করেন, এমন বিশেষজ্ঞদের একটি অংশও তেমনই মনে করেন। মানুষকে যদি বোঝানো যায়, জাটকা ইলিশ মারলে আদতে ইলিশের বংশবৃদ্ধিই ক্ষতির মুখে পড়ে, তা হলেই একমাত্র এই সমস্যার সমাধান হবে। আইন করে নয়।
মমতা আরও বলেন, আমাদের অনেক জলাশয় রয়েছে, যেগুলো মৎস্যচাষ করার যোগ্যয়। এ জন্য স্বনির্ভর গোষ্ঠী বা পাড়ার ক্লাবগুলোকে দায়িত্ব দেয়ার নির্দেশ দেন মৎস্যমন্ত্রীকে। তাতে কর্মসংস্থানের পাশাপাশি বাজারে মাছের জোগানও বাড়ানো সম্ভব হবে।
সূত্র: আনন্দবাজার
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








