পার্বত্যাঞ্চলের এক লাখের বেশি শিশুর জন্য প্রাক-প্রাথমিক শিক্ষা
শিক্ষা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:২৭ পিএম, ৫ মে ২০১৮ শনিবার
পার্বত্য চট্টগ্রামের ২৬ টি উপজেলার ১ লাখ ২০ হাজারের বেশি শিশুকে প্রাথমিক শিক্ষার জন্য প্রস্তুত করে তোলার লক্ষ্যে প্রাক-প্রাথমিক শিক্ষার আওতায় আনা হবে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিক শিক্ষা নিশ্চিতে তালিকাভূক্তির জন্য পার্বত্য চট্টগ্রামের ২৬ টি উপজেলার পাঁচ হাজার দুর্গম এলাকার শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান করা হবে। এরপর এসকল শিশুকে নিয়মিত পাঠ্যক্রমের পাশাপাশি কারিগরি ও বৃত্তি ভিত্তিক শিক্ষা প্রদান করা হবে।
এ লক্ষ্যে সরকার ‘সাসটেইনেবল সোসাল সার্ভিস ফর হিলট্রাকস্’ নামক চারশ’ ১৭ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের গ্রহণ করেছে যা আগামী ২০২১ সালের জুনের মধ্যে বাস্তবায়নের কথা রয়েছে বলে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা জানান। প্রকল্পটিতে পার্বত্যঞ্চলের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার ২৬ টি উপজেলার পাঁচ হাজার দুর্গম এলাকা অন্তর্ভুক্ত রয়েছে।
প্রাক-প্রাথমিক শিক্ষার পাশাপাশি শিশু ও পরিবারগুলোর মৌলিক সামাজিক সেবাসমূহ নিশ্চিত করতে দুর্গম এলাকায় স্থানীয় পর্যায়ের নেটওয়ার্ক গড়ে তোলা হবে।
এছাড়া শিশু, কিশোরী ও নারীর অপুষ্টি হ্রাসের পাশাপাশি সামাজিক সক্ষমতা জোরদার করতে প্রকল্পের আওতায় দুই লাখ ছয় হাজার পরিবারের মধ্যে সচেতনতা সৃষ্টির প্রচারাভিযান চালানো হবে।
প্রকল্পের মূল কার্যক্রম হলো, নতুন এক হাজার ২৫ টি আঞ্চলিক কেন্দ্র, চলমান চার হাজার আঞ্চলিক কেন্দ্রের রক্ষণাবেক্ষণ এবং তিনটি প্রশিক্ষণ কেন্দ্র।
প্রকল্পের আওতায় শিক্ষা কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যসেবা, পুষ্টি, সুপেয় পানি, পয়ঃনিষ্কাশন এবং স্বাস্থ্য পরিচর্যামূলক কার্যক্রম রয়েছে।
সরকার পার্বত্য অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠির জন্য চট্টগ্রাম ডেভেলপমেন্ট বোর্ডের আওতায় ১৯৮০ সাল থেকে মৌলিক সামাজিক সেবাসমূহ প্রাদন করে আসছে এবং এই কার্যক্রমসমূহ ১৯৯৭ সালে শান্তি চুক্তির পর আরও তরান্বিত করা হয়েছে।
সরকারের পাশাপাশি ইউনিসেফও পার্বত্যাঞ্চলের এসকল অনগ্রসর জনগোষ্ঠিকে সহযোগিতা করছে।
সূত্র : বাসস
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







