পিঠের ব্যথা কিছুতেই কমছে না?
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ২৫ মে ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
সব বয়সীর মধ্যে ডিজিটাল ডিভাইস ব্যবহারের প্রবণতা বেড়েছে। নিজের প্রয়োজন ছাড়াও অফিসের কাজ, বিনোদন– সব মিলিয়ে দিনের বেশির ভাগ সময় স্ক্রিনের সামনে বসে থাকা হচ্ছে। অন্যদিকে শারীরিক বা কায়িক শ্রমের প্রবণতা কমছে। এর প্রভাব পড়ছে শরীরে। ব্যস্ত জীবনযাত্রায় ঠিকমতো শরীরচর্চাও করা হয়ে উঠছে না। এদিকে টানা বসে থাকায় বাড়ছে পিঠব্যথার মতো সমস্যা। বর্তমান সময়ে কারও শারীরিক সমস্যা থাক বা না থাক, পিঠে ব্যথার সমস্যায় ভুগছেন প্রায় ৮০ শতাংশ মানুষ। এর মধ্যে প্রায় ২০ শতাংশই প্রাপ্তবয়স্ক।
বিভিন্ন কারণে পিঠে ব্যথা হতে পারে। অফিসে প্রায় সাত-আট ঘণ্টা টানা বসে থাকতে হয়। কারও কারও কর্মস্থলে কাজের চাপ এত বেশি থাকে যে বিরতি নিয়ে কিছুক্ষণ হেঁটে আসারও সুযোগ থাকে না। এর ফলে বাড়ে সমস্যা। দীর্ঘক্ষণ বসে থাকার কারণে এ সমস্যার জন্ম হচ্ছে। যারা গাড়ি চালানো পেশার সঙ্গে যুক্ত, সারাক্ষণ বসে থাকার ফলে তাদের পিঠে ব্যথা হওয়া অস্বাভাবিক নয়। ব্যস্ততার কারণে আলাদা করে শরীরচর্চাও করা হয়ে উঠছে না। সব মিলিয়ে পিঠে ব্যথার সমস্যা দিন দিন বেড়েই চলেছে।
সুস্থ থাকতে কী করবেন
মনে রাখবেন, শরীরের বাড়তি ওজন পিঠে ব্যথার সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই যতটা সম্ভব ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। পাশাপাশি ক্যালসিয়াম, ভিটামিন ডি-সহ সুষম খাবার বেশি করে খান। হাড়ের যত্ন নিতে এগুলো জরুরি।
রোজ একবার হলেও ব্যায়াম করুন। যোগাসন করুন। সুযোগ থাকলে সাঁতার কাটতে পারেন। খুব ভালো ব্যায়াম এটি। মোটকথা, ফিট থাকার চেষ্টা করুন। ফিটনেস কমে গেলে ব্যথা-বেদনা চলতেই থাকবে।
ধূমপানের কারণেও পিঠে ব্যথা হতে পারে। এই অভ্যাস মেরুদণ্ডকে ক্ষয় করতে থাকে। এ কারণে পিঠে ব্যথা হতে পারে। সুস্থ থাকতে ধূমপান থেকে দূরে থাকুন।
কাজের চাপ থাকলেও অফিসে টানা বসে থাকবেন না। কয়েক মিনিটের জন্য হলেও হাঁটাহাঁটি করুন। মাঝেমধ্যে উঠে সোজা হয়ে দাঁড়ান। কোমরের ব্যায়াম করে নিন। তাতে কিছুটা হলেও লাভ হবে।
অফিসে টেবিলে প্রয়োজনীয় সব জিনিস নাগালের মধ্যে রাখুন। বেশিবার যাতে ঝুঁকতে না হয়, সেদিকে লক্ষ্য রাখুন। দরকারি জিনিসপত্র হাতের কাছাকাছি রাখুন। এতে পিঠের ওপর চাপ পড়বে না।
কম্পিউটারের পর্দা যেন চোখের সোজাসুজি থাকে, সেদিকে লক্ষ্য রাখুন। খুব ওপরে বা নিচের দিকে তাকিয়ে কাজ করলে পিঠে চাপ পড়তে পারে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



