'প্রতিকূলতা জয় করে এগিয়ে যেতে হবে নারী সাংবাদিকদের': আইরীন নিয়াজী মান্না
আপডেট: ০৭:১২ এএম, ৭ জুলাই ২০১৪ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে নারী সাংবাদিকদের সামনে প্রতিবন্ধকতা থাকলেও তাদেরকে সব বাধা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের নারীদের সাংবাদিকতার ক্ষেত্রে শুধুমাত্র পুরুষের পাশাপাশি নয় বরং তার স্বপ্ন পুরণের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ আয়োজিত 'নারী সাংবাদিকতার চ্যালেঞ্জ: প্রেক্ষাপট বাংলাদেশ' শীর্ষক মুক্তপ্রান্ত আলোচনায় উইমেননিউজ২৪.কম এর সম্পাদক আইরীন নিয়াজী মান্না রোববার একথা বলেন।
তিনি বলেন, কর্মক্ষেত্রের পরিবেশ এখনও নারীদের জন্য খুব বেশি অনুকূল নয়। এটা গণমাধ্যম থেকে শুরু করে সর্বক্ষেত্রেই রয়েছে। এই প্রতিকূল পরিবেশ নারীবান্ধব করার দায়িত্ব নারী-পুরুষ উভয়েরই। এজন্য সবচেয়ে প্রথমে যেটা প্রয়োজন তা হলো সকলের মানসিকতার ইতিবাচক পরিবর্তন।
তিনি আরও বলেন, গণমাধ্যমে কাজ করতে গিয়ে নারীদেরকে কখনও পিছিয়ে থাকলে চলবেনা। 'পারবনা' বলে কখনও বসে থাকলে চলবেনা। গত প্রায় দুই দশকে বাংলাদেশের গণমাধ্যমের সংখ্যাগত ও গুণগত এই দুই ধরনের পরিবর্তনই ঘটেছে। নারী-পুরুষ উভয়েরই কাজের পরিধি বেড়েছে। এক্ষেত্রে নিজেকে আত্মনির্ভরশীল ও ক্ষমতায়ন করতে গণমাধ্যমে নারীদের পদচারণা বাড়ানো জরুরি।
আইরীন নিয়াজী মান্না আরও বলেন, বিগত দুই দশক আগেও হাতে গোনা কয়েকজন নারী সাংবাদিকতা পেশায় নিজেকে যুক্ত করতেন। বর্তমান পরিবেশ নারীদের জন্য অনেকটাই অনুকূলে। আস্তে আস্তে পারিবারিক বাধা পেরিয়ে অনেক নারী এ পেশায় নিজেকে যুক্ত করছেন এবং বেশ সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছেন। নারীর ক্ষমতায়ন অনেকটাই সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে তার অংশগ্রহণের সাথে সম্পৃক্ত। এক্ষেত্রে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সকল স্তরে নারীর অংশগ্রহণ বাড়ানো জরুরি। গণমাধ্যমে নারীর অংশগ্রহণ বেড়ে যাওয়ার অর্থই হচ্ছে নারী ক্ষমতায়নের পথেই এগোচ্ছে।
এছাড়াও তিনি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিভাগের সিনিয়র শিক্ষক সজীব সরকার, শেখ জিনাত মাহমিদ ও অন্যান্য বিভাগের শিক্ষক।
০৭.০৭.২০১৪ - সংসারের চার দেয়ালে বন্দি মানবাধিকার
- পরীমণি, সাংবাদিকতা ও ভিউ’র অসুস্থ প্রতিযোগিতা
- চাক দোয়েল: প্রকৃতির এক অদ্ভূত নৃত্যশিল্পী
- যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ
- মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ: আবেদন চলবে আরো ৪ দিন
- দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
- নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
- বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’
- শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
- বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
- ১৫ বছরে উইমেননিউজ২৪.কম: নারীর কথা বলার সাহসী যাত্রা
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
- মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ











