‘প্রতিকূলতা জয় করে এগিয়ে যেতে হবে নারী সাংবাদিকদের’: আইরীন নিয়াজী মান্না
আপডেট: ১০:০২ এএম, ৯ জুলাই ২০১৪ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে নারী সাংবাদিকদের সামনে প্রতিবন্ধকতা থাকলেও তাদেরকে সব বাধা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের নারীদের সাংবাদিকতার ক্ষেত্রে শুধুমাত্র পুরুষের পাশাপাশি নয় বরং তার স্বপ্ন পুরণের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ আয়োজিত ’নারী সাংবাদিকতার চ্যালেঞ্জ: প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক মুক্তপ্রান্ত আলোচনায় উইমেননিউজ২৪.কম এর সম্পাদক আইরীন নিয়াজী মান্না রোববার একথা বলেন।
তিনি বলেন, কর্মক্ষেত্রের পরিবেশ এখনও নারীদের জন্য খুব বেশি অনুকূল নয়। এটা গণমাধ্যম থেকে শুরু করে সর্বক্ষেত্রেই রয়েছে। এই প্রতিকূল পরিবেশ নারীবান্ধব করার দায়িত্ব নারী-পুরুষ উভয়েরই। এজন্য সবচেয়ে প্রথমে যেটা প্রয়োজন তা হলো সকলের মানসিকতার ইতিবাচক পরিবর্তন।
তিনি আরও বলেন, গণমাধ্যমে কাজ করতে গিয়ে নারীদেরকে কখনও পিছিয়ে থাকলে চলবেনা। ‘পারবনা’ বলে কখনও বসে থাকলে চলবেনা। গত প্রায় দুই দশকে বাংলাদেশের গণমাধ্যমের সংখ্যাগত ও গুণগত এই দুই ধরনের পরিবর্তনই ঘটেছে। নারী-পুরুষ উভয়েরই কাজের পরিধি বেড়েছে। এক্ষেত্রে নিজেকে আত্মনির্ভরশীল ও ক্ষমতায়ন করতে গণমাধ্যমে নারীদের পদচারণা বাড়ানো জরুরি।
আইরীন নিয়াজী মান্না আরও বলেন, বিগত দুই দশক আগেও হাতে গোনা কয়েকজন নারী সাংবাদিকতা পেশায় নিজেকে যুক্ত করতেন। বর্তমান পরিবেশ নারীদের জন্য অনেকটাই অনুকূলে। আস্তে আস্তে পারিবারিক বাধা পেরিয়ে অনেক নারী এ পেশায় নিজেকে যুক্ত করছেন এবং বেশ সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছেন। নারীর ক্ষমতায়ন অনেকটাই সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে তার অংশগ্রহণের সাথে সম্পৃক্ত। এক্ষেত্রে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সকল স্তরে নারীর অংশগ্রহণ বাড়ানো জরুরি। গণমাধ্যমে নারীর অংশগ্রহণ বেড়ে যাওয়ার অর্থই হচ্ছে নারী ক্ষমতায়নের পথেই এগোচ্ছে।
এছাড়াও তিনি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিভাগের সিনিয়র শিক্ষক সজীব সরকার, শেখ জিনাত শারমিন ও অন্যান্য বিভাগের শিক্ষক।
০৭.০৭.২০১৪
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










