প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২২ এএম, ২৪ নভেম্বর ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
ভারতের কেরালা রাজ্যের ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে দুই নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪ লাখের বেশি ব্যবধানে এগিয়ে থেকে জললাভ করেছেন কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী। তার মা সোনিয়া ও বড় ভাই রাহুলের মতো এবার তিনিও একজন সংসদ সদস্য (এমপি) হলেন।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, শনিবারের (২৩ নভেম্বর) ভোট গণনায় দেখা গেছে, প্রিয়াঙ্কা গান্ধী পেয়েছেন ৬ লাখ ১৮ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইয়ের সত্যেন মোকেরির চেয়ে তিনি এগিয়ে গেছেন ৪ লাখের বেশি ভোটে।
জয় নিশ্চিত হওয়ার পর সামাজিক মাধ্যম এক্সে প্রিয়াঙ্কা গান্ধী লেখেন, এই জয়ে আমি অভিভূত। সংসদে আপনাদের আওয়াজ আমি পৌঁছে দেব। আপনাদের আশা ও স্বপ্নপূরণে আপনাদের হয়ে লড়াই করব।
ভারতের সবশেষ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বেরিলি ও কেরালার ওয়েনাড আসন থেকে জয় পেয়েছিলেন রাহুল। পরে তিনি ওয়েনাড কেন্দ্রটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচনে প্রথমবারের মতো ভোট করেন প্রিয়াঙ্কা। তবে প্রথমবারের মতো নির্বাচন করলেও তার জয় নিয়ে তেমন কোনো সন্দেহ ছিল না। এর আগে চলতি বছরের জুনে লোকসভা ভোটে এই আসনে ৬ লাখ ৪৭ হাজার ভোট পেয়েছিলেন রাহুল। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩ লাখ ৬৪ হাজার ভোট বেশি পেয়েছেন। ফলে এবার ভাই রাহুলের চেয়েও বেশি ভোটের ব্যবধানে জিতলেন প্রিয়াংকা।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র











