প্রধান উপদেষ্টার কাছে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন পেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৮ পিএম, ১৯ এপ্রিল ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
নারীবিষয়ক সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় গিয়ে কমিশনের পক্ষ থেকে এ প্রতিবেদন হস্তান্তর করা হয়।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর মাসে নারী অধিকার, সুরক্ষা ও অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে ১০ সদস্যের একটি নারীবিষয়ক সংস্কার কমিশন গঠন করে সরকার। এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন নারী অধিকার কর্মী ও সাবেক সংসদ সদস্য শিরিন পারভীন হক।
কমিশনের অন্যান্য সদস্যরা হলেন:
মাহীন সুলতান, সিনিয়র ফেলো, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট
সারা হোসেন, অবৈতনিক নির্বাহী পরিচালক, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)
ফৌজিয়া করিম ফিরোজ, সভাপতি, জাতীয় মহিলা আইনজীবী সমিতি
কল্পনা আক্তার, সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশন
ডা. হালিদা হানুম আক্তার, নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ
সুমাইয়া ইসলাম, নির্বাহী পরিচালক, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র
নিরুপা দেওয়ান, সাবেক সদস্য, জাতীয় মানবাধিকার কমিশন
ফেরদৌসী সুলতানা, সাবেক সিনিয়র সামাজিক উন্নয়ন উপদেষ্টা, এশিয়ান উন্নয়ন ব্যাংক
নিশিতা জামান নিহা, শিক্ষার্থী প্রতিনিধি
কমিশনের প্রতিবেদনটিতে নারী অধিকার সংরক্ষণ, শ্রমজীবী নারীদের সুরক্ষা, রাজনৈতিক ও সামাজিক অংশগ্রহণ, আইনি সহায়তা প্রাপ্তি, যৌন সহিংসতা প্রতিরোধ এবং কর্মক্ষেত্রে নারীর ন্যায্য সুযোগ সংক্রান্ত একাধিক প্রস্তাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনটি পর্যালোচনা শেষে সরকার এ বিষয়ে কার্যকর নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র











