প্রাইজমানিতে পুরুষদের ছাড়িয়ে গেল নারী ক্রিকেট বিশ্বকাপ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
প্রতীকী ছবি।
পুরুষদের চেয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি বেশি নির্ধারণ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নারী ক্রিকেটে আর্থিক নিরাপত্তা ও পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে শুরু হতে যাওয়া আট দলের নারী ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি ধরা হয়েছে ১৩ দশমিক ৮৮ মিলিয়ন ডলার। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল ১০ মিলিয়ন ডলার।
এছাড়াও আসন্ন বিশ্বকাপে ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপের মোট প্রাইজমানির চেয়ে ২৯৭ শতাংশ বেশি। ঐ আসরে প্রাইজমানি ছিল ৩৫ লাখ মার্কিন ডলার।
আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মার্কিন ডলার। যা গতবারের চেয়ে ২৩৯ শতাংশ বেশি। ২০২২ সালে গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার।
এবার রানার্স-আপ দল পাবে ২ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার। যা গতবারের তুলনায় ২৭৩ শতাংশ বেশি।
এবার দুই সেমিফাইনালিস্ট পাবে ১ দশমিক ১২ মিলিয়ন মার্কিন ডলার।
গ্রুপ পর্বের প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে ৩৪ হাজার ৩১৪ মার্কিন ডলার করে। গ্রুপে পঞ্চম ও ষষ্ঠ হওয়া দলগুলো পাবে ৭ লাখ মার্কিন ডলার করে।
সপ্তম ও অষ্টম স্থানের দল পাবে ২ লাখ ৮০ হাজার ডলার করে। অংশ নেওয়া প্রতিটি দল অন্তত আড়াই লাখ মার্কিন ডলার করে পাবে।
আইসিসির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নারী ক্রিকেটে আর্থিক নিরাপত্তা ও পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা এটিকে নারী ক্রিকেটের ‘সমতা ও স্বীকৃতির পথে বড় মাইলফলক’ হিসেবে অভিহিত করেছে।
এই নজিরবিহীন সিদ্ধান্ত নিঃসন্দেহে নারী ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে, যা ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক বার্তা।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











