প্রাক্তন প্রেমিকাকাকে ছুরিকাঘাতে আহত করলেন প্রেমিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ৩০ মে ২০২৫ শুক্রবার
ফাইল ছবি।
বিশ্ববিদ্যালয় জীবনের প্রেম অনেক আগেই ভেঙে গেছে। কিন্তু প্রাক্তন প্রেমিকার বিয়ের দিন ঠিক হওয়ায় হঠাৎ ক্ষিপ্ত হয়ে পড়েন সঞ্জীবন চক্রবর্তী পার্থ। বিয়ের প্রস্তুতির মাঝপথে এসে ছুরি চালিয়ে সাবেক প্রেমিকাকে গুরুতর আহত করেছেন তিনি। পরে নিজেকেও ছুরিকাঘাত করেন এই সাবেক ছাত্রলীগ নেতা।
বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ছুরিকাঘাতে আহত তরুণী ও অভিযুক্ত সঞ্জীবন দুজনই সিলেটের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সঞ্জীবন চক্রবর্তী পার্থ (২৮) ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের নৌকাখালী গ্রামে। প্রেমের সম্পর্ক ছিল একই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে। বর্তমানে ওই তরুণী সুনামগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
সম্প্রতি তার পারিবারিকভাবে অন্য এক যুবকের সঙ্গে বিয়ের দিন ধার্য হয় আগামী রোববার (১ জুন)। বিয়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে তরুণী তার ভাইয়ের বাসায় অবস্থান করছিলেন। বৃহস্পতিবার বিকেলে ভাইয়ের স্ত্রীর সঙ্গে একটি বিউটি পারলারে যাচ্ছিলেন তিনি। পথেই হাসননগর এলাকায় মুখোমুখি হন সাবেক প্রেমিক সঞ্জীবনের সঙ্গে। এ সময় পার্থ ছুরি দিয়ে তরুণীর শরীরে এলোপাতাড়ি আঘাত করেন।
তার আত্মীয়দের ভাষ্য, তরুণীর শরীরে ১০টির বেশি ছুরির আঘাত রয়েছে, যার মধ্যে ৯টিই গভীর। তাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। রাতেই অস্ত্রোপচার করা হয় তার শরীরে।
হামলার পরপরই সঞ্জীবন পালিয়ে যান শহরের ধোপাখালী শ্মশানঘাট এলাকায়। সেখানে নিজের শরীরেও ছুরিকাঘাত করেন তিনি। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পুলিশের সহায়তায় হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মনিবুর রহমান বলেন, ‘ঘটনার পরপরই অভিযুক্ত সঞ্জীবনকে আটক করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আহত তরুণীর পরিবার জানিয়েছে, বিচ্ছেদের পরও সঞ্জীবন তাকে বিয়ের প্রস্তাব দিয়ে নিয়মিত হুমকি দিয়ে আসছিলেন। বিষয়টি অভিযুক্তের পরিবারকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







