প্রেমের বিয়ে মেনে না নেয়ায় ফাঁস নিলেন কলেজছাত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৭ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
প্রেমের বিয়ে পরিবার মেনে না নেয়ায় অভিমানে রহিমা খাতুন মুক্তা (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মীর জায়েদুল হক রনি।
শনিবার রাতে অভিমানে নোয়াখালী শহরের বার্লিংটন এলাকার নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি। রহিমা খাতুন মুক্তা নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাইজদী বার্লিংটন মোড় সেন্ট্রাল রোডের বাসিন্দা আনিসুল হকের মেয়ে এবং নোয়াখালী মহিলা কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, লক্ষ্মীপুরের ইব্রাহীম হৃদয়ের (২৪) সঙ্গে মুঠোফোনে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নোয়াখালীর রহিমা খাতুন মুক্তার। প্রেমের সম্পর্কের জেরে ২০২২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। কিন্তু শ্বশুরবাড়িতে ঠাঁই মেলেনি রহিমার। মেলেনি সামাজিক ও পারিবারিক স্বীকৃতি। সে থেকেই হতাশাতে থাকতেন রহিমা খাতুন মুক্তা।
স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, মেয়েটির সঙ্গে ইব্রাহীম হৃদয়ের মুঠোফোনে সম্পর্ক হয়। দীর্ঘদিনের সম্পর্কের পরিণতিতে ২০২২ সালে বিয়ে করেন তারা। কিন্তু ইব্রাহীমের পরিবার মেনে না নেওয়ায় শাশুড়ির সঙ্গে প্রায় মনোমালিন্য হতো রহিমার। এসব নিয়ে অভিমানে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন রহিমা।
সুধারাম মডেল থানার (ওসি) মীর জায়েদুল হক রনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আমরা শুনেছি মেয়ের সঙ্গে শাশুড়ির কথা কাটাকাটি হয়েছে। ফলে অভিমানে গলায় ফাঁস দিয়েছে। আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা








