ফিলিপাইনের ম্যানিলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৭ এএম, ১ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বাসস্থান ও গুদাম হিসেবে ব্যবহৃত একটি ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির দমকল বিভাগ। খবর রয়টার্সের।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার ভোরের দিকে ম্যানিলার ওই ভবনে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। আগুনে পুরো ভবনটি পুড়ে গেছে। এর কিছু অংশ গুদাম হিসেবে ব্যবহার করা হতো। এছাড়া টি-শার্টের প্রিন্টিং ব্যবসার সঙ্গে জড়িত কর্মীরাও ভবনটিতে বসবাস করতেন।
দেশটির অগ্নি-সুরক্ষা ব্যুরোর মুখপাত্র ডগলাস গুইয়াব ডিজেডআরএইচ রেডিও স্টেশনকে বলেছেন, আগুন লাগা ভবনের দুই তলা থেকে লাফিয়ে পড়া তিন ব্যক্তি বেঁচে গেছেন।
ভবন, বাসস্থান এবং অফিসে অগ্নিনিরাপত্তা বিধি প্রয়োগের ক্ষেত্রে ফিলিপাইনে নজিরবিহীন রেকর্ড রয়েছে। তারপরও দেশটিতে প্রায়ই অগ্নিকাণ্ডে মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।
২০১৭ সালে দেশটির দক্ষিণাঞ্চলীয় দাভাও শহরের একটি শপিং মলে অগ্নিকাণ্ডে ৩৭ জন নিহত হন। গত মে মাসে দেশটির রাজধানী ম্যানিলার ঐতিহাসিক পোস্ট অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











