ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ৮:২৮:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

ফের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত কমালার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৩ এএম, ২৬ অক্টোবর ২০২৫ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির কমালা হ্যারিস। গত বছর রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচন করে হেরে যান তিনি।

শনিবার (২৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কমালা বলেন, “আমি এখনো শেষ হয়ে যাইনি।” এছাড়া নিজে বা কোনো নারী একদিন মার্কিন প্রেসিডেন্ট হবেন বলেও প্রত্যাশা করেন সাবেক এ ভাইস প্রেসিডেন্ট।

২০২৮ সালে যুক্তরাষ্ট্রে ফের প্রেসিডেন্ট নির্বাচন হবে। তবে অনেকেই বলছেন ওই নির্বাচনে কমালার প্রতিদ্বন্দ্বি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘স্বৈরাচার’ হিসেবে আখ্যা করে কমালা বলেছেন, নির্বাচনের আগে আমি ট্রাম্পকে নিয়ে যা বলেছিলাম সেগুলো এখন প্রমাণিত হচ্ছে।

ট্রাম্পের বিরুদ্ধে গত বছর প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের। তবে অনেকটা শেষ মুহূর্তে গিয়ে দলের চাপে পড়ে তাকে সরে যেতে হয়। এরপর প্রতিদ্বন্দ্বি বানানো হয় কমালাকে। ডেমোক্র্যাটিক পার্টির অনেকে মনে করেন, বাইডেন নির্বাচন থেকে সরে যেতে দেরি করায় তাদের প্রার্থী প্রেসিডেন্ট পদে জয়ী হতে পারেনি।

তবে কমালা হ্যারিসও খুব ভালো নির্বাচনী প্রচারণা চালাতে পারতেন কি না এবং ভোটারদের কাছে এক নম্বর ইস্যু অর্থনীতি নিয়ে পরিষ্কার ধারণা দিতে পারতেন কি না সেটি নিয়েও প্রশ্ন উঠেছে।

আগামী নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে প্রশ্ন করলে বিবিসিকে কমালা বলেন, ‘আমি এ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। কিন্তু রাজনীতিতে আমার এখনো ভবিষ্যত শেষ হয়ে যায়নি। আমি শেষ হয়ে যাইনি। আমি সারাজীবন মানুষকে সেবা দিয়েছি। এটি আমার অঙ্গে রয়েছে।’

ট্রাম্পকে নিয়ে যা বলেছিলেন সেগুলো সত্য হয়েছে দাবি করে কমালা বলেন, ‘ট্রাম্প বলেছিলেন বিচার বিভাগকে অস্ত্রকরণ করবেন। তিনি ঠিক তাই করেছেন।’