ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ৫:৩০:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

ফেরিঘাটে বিজিবি মোতায়েনের পরও ঘরমুখো মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ৯ মে ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাটে আজ রোববার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ থাকার কথা থাকলেও তা বন্ধ হয়নি। ফেরিঘাটে জনস্রোত নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সদস্যদের মোতায়েন করা হলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের ঢল। বরং রোববার সকাল থেকে এই চাপ আগের দিনের তুলনায় আরো বেড়েছে।

রোববার সকাল ৯টা পর্যন্ত হাজার হাজার যাত্রীকে পদ্মা পার হওয়ার জন্য মাওয়া ঘাটে অপেক্ষারত দেখা গেছে। যাত্রীদের চাপ সামলাতে না পেরে ঘাট থেকে ফেরিগুলো সরিয়ে মাঝ নদীতে নোঙর করে রাখা হয়েছে।

অপর দিকে রোববার ঘাটে বিজিবি মোতায়েন করা হয়। ভোর থেকেই পুলিশের সাথে তারা মাওয়া ঘাট ও পদ্মা সেতুর টোল প্লাজার কাছে অবস্থান নিয়ে ঘরমুখো মানুষের স্রোত নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু যে সংখ্যক মানুষ ঘাটে আসছে তা নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে তাদের পক্ষে।

এ বিষয়ে মাওয়া নৌ পুলিশ ইনচার্জ সিরাজুল কবির জানান, সকাল থেকে এ পর্যন্ত চারটি ফেরি ছেড়ে গেছে মাওয়া ঘাট থেকে। পাঁচটি ফেরি চলাচল করছে। তবে অ্যাম্বুলেন্স বা বিশেষ প্রয়োজনীয় গাড়ি আসলে ফেরি ছেড়ে যাচ্ছে। তিনি আরো জানান, যাত্রীর বেশ চাপ ছিল। আধাঘণ্টা আগে একটি ফেরি ছেড়ে যাওয়ায় এখন চাপ কিছুটা কমেছে।

মাওয়া-শিমুলিয়া ঘাটের দায়িত্বপ্রাপ্ত অভ্যন্তরীণ নৌবন্দর কর্তৃপক্ষ- বিআইডাব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্যিক) মোহাম্মদ ফয়সাল জানান, সকালে ১১টি অ্যাম্বুলেন্স নিয়ে একটি ফেরি ফরিদপুরের শিমুলিয়া-বাংলাবাজারের উদ্দেশে মাওয়া ঘাট ছেড়ে গেছে। বর্তমানে ঘাটে সাড়ে তিন শ’ পরিবহন ও বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স পারাপারের অপেক্ষায় রয়েছে।

এ দিকে সকাল থেকেই ঈদে ঘরমুখো মানুষের ঢল ও করোনাভাইরাসের সংক্রমণরোধে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ালা ফেরিঘাটের প্রায় এক কিলোমিটার দূরে ট্রাফিক পুলিশ বক্সের সামনে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়। তবে বিজিবির চেকপোস্ট ভেদ করেই ঘরমুখো মানুষ ফেরিঘাটে ভিড় করছে।

বিশ্বজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ এসেছে বাংলাদেশেও। করোনার সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে ঢিলেঢালা লকডাউন চলছে। কিন্তু ঈদকে সামনে রেখে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে শুক্রবার থেকে প্রতিদিন হাজার হাজার মানুষের ঢল নামছে। সরকারের নিয়ম অমান্য করেই ফেরিতে পার হচ্ছে এসব মানুষ।

মাওয়া নৌ পুলিশ ইনচার্জ সিরাজুল কবির বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যে হাজার হাজার মানুষ বেপরোয়াভাবে মাওয়া ঘাটে এসে ফেরিতে পদ্মা পার হচ্ছেন। যা ঠেকাতে পুলিশকে সহযোগিতা করবে বিজিবি। এক প্লাটুন পদ্মা সেতুর টোল প্লাজার কাছে রয়েছে। আরেক প্লাটুন রয়েছে ফেরিঘাটে।’

শুক্রবার একটি ফেরিতে ১২ শ’ মানুষ পদ্মা পার হয়। শুধু তাই নয়, এ দিন হাজার হাজার মানুষ ফেরিতে পদ্মা পার হওয়ার বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর শুক্রবার মধ্যরাত থেকে শনিবার দিনের বেলা ফেরি বন্ধ রাখা হয়। কিন্তু ফেরি বন্ধ থাকলেও শনিবার ঘাটে মানুষের ঢল থামানো যায়নি। মধ্যরাতে ফের ফেরি চালু হলে পণ্যবাহী যানবাহনের পাশাপাশি যাত্রীরাও ফেরিতে পার হন পদ্মা। এরপর বিজিবি মোতায়েন করেও খুব একটা সুফল মিলছে না বলে জানিয়েছে ঘাট সংশ্লিষ্টরা।

-জেডসি