ফেসবুক ডেটিংয়ে সহায়তা করবে এআই
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি : সংগৃহীত
ফেসবুক ডেটিং প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট সহকারী। সোমবার (২২ সেপ্টেম্বর) মেটা ঘোষণা করেছে, এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীদের পছন্দ আরও সূক্ষ্মভাবে নির্ধারণে সাহায্য করবে এবং প্রোফাইল সাজাতে সহায়ক ভূমিকা রাখবে।
ব্যবহারকারীরা চাইলে এআইকে নির্দিষ্ট করে বলতে পারবেন। যেমন, ‘ব্রুকলিনে টেক সেক্টরে কাজ করা কোনো মেয়ের সন্ধান চাই।’ আবার কেউ চাইলে নিজের প্রোফাইলের উত্তরগুলো আরও আকর্ষণীয় করার ক্ষেত্রেও এআইয়ের সাহায্য নিতে পারবেন।
নতুন ফিচার : মিট কিউট
সুইপ ফ্যাটিগ বা বারবার ডানে-বামে প্রোফাইল ঘাঁটার ক্লান্তি কমাতে ফেসবুক এনেছে মিট কিউট নামে নতুন ফিচার। এতে প্রতি সপ্তাহে অ্যালগরিদম অনুযায়ী ব্যবহারকারীদের জন্য একটি চমকপ্রদ ম্যাচ সাজেস্ট করবে প্ল্যাটফর্ম।
প্রতিযোগিতায় ফেসবুক
১৮–২৯ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে ফেসবুক ডেটিংয়ের ম্যাচিং হার গত এক বছরে ১০% বেড়েছে। যদিও টিন্ডারের দৈনিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা প্রায় ৫ কোটি এবং হিঞ্জের ১ কোটি। তার তুলনায় ফেসবুক এখনো ছোট খেলোয়াড়।
তবে ডেটিং অ্যাপগুলোর মধ্যে এআই এখন স্বাভাবিক হয়ে উঠেছে। টিন্ডারে ইতিমধ্যে এসেছে এআই-ভিত্তিক ছবি নির্বাচক টুল। যা ব্যবহারকারীর ক্যামেরা রোল স্ক্যান করে সেরা প্রোফাইল ছবি সাজেস্ট করে। হিঞ্জেও রয়েছে এআই-নির্ভর প্রম্পট রেসপন্স সাজেস্ট করার ফিচার।
প্রতিদ্বন্দ্বীদের বিনিয়োগ
টিন্ডার, হিঞ্জ, ওকেইকিউপিডের মূল কোম্পানি ম্যাচ গ্রুপ গত বছর ওপেনএআইয়ের সঙ্গে অংশীদারিত্ব করেছে। এ খাতে তাদের বিনিয়োগ ২ কোটি ডলারের বেশি। যদিও আর্থিক দিক থেকে কোম্পানিটি বিগত পাঁচ বছরে শেয়ার মূল্যে ৬৮% হারিয়েছে। তারপরও এআই-কে তারা ভবিষ্যতের প্রধান বিনিয়োগ ক্ষেত্র হিসেবে দেখছে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬






