ফেসবুক পেজের রিচ বাড়ানোর উপায়
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ এএম, ২৮ মে ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
কোনো পেইড ডিস্ট্রিবিউশন ছাড়া অর্থাৎ বুস্টের মতো কাজ ছাড়া পেজ থেকে কত মানুষ আপনার কনটেন্ট দেখছেন, সেটিই হচ্ছে অরগ্যানিক রিচ। পেইড প্রমোশন করলে আপনি তাৎক্ষণিক সুবিধা পেতে পারেন। এটি আপনার অরগ্যানিক রিচেও প্রভাব ফেলতে পারে।
তাই খুব সহজ কিছু পদ্ধতিতে ফেসবুক পেজের অরগ্যানিক রিচ বাড়াতে পারেন। জেনে নিন উপায়গুলো-
শুধু পোস্ট দিলেই হবে না। প্রতিনিয়ত আপডেট করুন। যদি প্রতিদিন একই রকম কনটেন্ট দিতে থাকেন, তাহলে তা পেজের ফলোয়ারদের মধ্যে একঘেয়েমি ভাব সৃষ্টি করবে। পেজের রিচ অনেকটাই নির্ভর করে পোস্টের গুণাগুণের ওপর। কনটেন্ট ভালো না হলে রিচ কমতে থাকবে।
তাই সময়োপযোগী বিভিন্ন ট্রেন্ডের সঙ্গে আপনার কনটেন্ট উপস্থাপন করুন। ফলে আপনার কনটেন্ট গতানুগতিক ধারার বাইরে একটু অন্য ভাবে প্রকাশ করতে পারবেন। এতে আপনার পেজের রিচও বাড়বে।
সময়ের দিকে নজর রাখুন। কোন সময়ে, কোন দিনে পোস্ট দিলে তা বেশি ফলোয়ারের এনগেজ করছে, তা খেয়াল রাখবেন। কিছুক্ষণ পর পর আপডেট দেওয়া থেকে বিরত থাকুন। তার বদলে দিনের এমন একটা সময় বেছে নিন, যখন ফলোয়ারদের বেশি এনগেজমেন্ট থাকে।
শুধু গতানুগতিক কনটেন্ট বা সার্ভিস পোস্ট না করে ভিডিওগ্রাফির সহায়তা নিতে পারেন। কারণ ভিডিও সব সময় ভালো রিচ করে। কয়েকটি ছোট ছোট ভিডিও পোস্ট করতে পারেন। মাঝেমাঝে লাইভেও আসতে পারেন। লাইভে এলে পেজের ফলোয়ারদের সঙ্গে যোগাযোগও বাড়বে।
টার্গেট অডিয়েন্স সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। পোস্টের লেখা ও ছবি টার্গেট অডিয়েন্সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। জানতে হবে তারা আপনার কী ধরনের লেখা বা ছবি দেখতে চান। ফেসবুক ইনসাইটস টুলস ব্যবহার করলে বুঝতে পারবেন আপনার টার্গেট অডিয়েন্স আসলে কোন বয়সী এবং তারা কেমন কনটেন্ট বেশি পছন্দ করছেন।
রিভিউ দিতে উৎসাহিত করুন। এতে নতুন অডিয়েন্সও আপনার পেজ দেখতে উৎসাহ পাবে। মনে রাখবেন, শুধু বেশি বেশি পোস্ট করাই অরগ্যানিক রিচ করার কোনো সমাধান নয়। আপনার কনটেন্টে বৈচিত্র্য আনুন, ফলোয়ারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, তাদের চাহিদা বুঝতে চেষ্টা করুন।
ফলোয়ারের কাছে প্রশ্ন রাখার মাধ্যমে পেজের এনগেজমেন্ট বাড়াতে পারেন । এজন্য পেজের ফলোয়ারদের বিভিন্ন প্রশ্ন করতে পারেন। তারা আপনার পেজ থেকে কেমন কনটেন্ট আশা করছেন। কিংবা কোনো উপদেশ চাইতে পারেন। তাহলে আপনার পোস্টে কমেন্ট পড়তে শুরু করবে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি






