ফেসবুকে ঝামেলা এড়ানোর কৌশল
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৫২ পিএম, ৭ অক্টোবর ২০১৭ শনিবার
মানুষ ফেসবুককে এমনভাবে নিজের সঙ্গে জড়িয়ে ফেলেছে। ফলে ব্যক্তিগত জীবনে দেখা দেয় বিভিন্ন সমস্যা। অনেক সময় ফেসবুক ব্যবহারকারী বিষণ্ণ, নিঃসঙ্গ, হতাশ হয়ে পড়েন। আবার অনেকেই ফেসবুক ব্যবহারকে শুধু সময়ের অপচয় বলে মনে করেন। তবে ফেসবুকের যথাযথ ব্যবহার মানুষকে শান্তিও দিতে পারে। কিছু বিষয় মাথায় রেখে ফেসবুক ব্যবহার করলে এসব ঝামেলা এড়ানো যেতে পারে। আসুন জেনে নেই বিষয়গুলো-
সুন্দর বার্তা
প্রকাশ্যে কারো সম্পর্কে ভালো বললে তার মূল্য পাওয়া যায়। অনেকেই হয়তো ভালো লাগার কথা প্রকাশ্যে বলতে বিরক্ত হন। ফেসবুকে যা-ই শেয়ার করেন না কেন, তাতে যেন সুন্দর বার্তা থাকে, সে বিষয়টি খেয়াল রাখতে হবে।
ইতিবাচক চিন্তা
ফেসবুকেও ইতিবাচক চিন্তা করা জরুরি। যারা বাস্তব জীবনে ইতিবাচক হন, তারা ফেসবুকেও সেই মানসিকতা থেকে পোস্ট দেন। তাই ইতিবাচক মানসিকতার বন্ধুদের ফেসবুকে রাখুন আর নেতিবাচক বন্ধুদের পোস্টগুলো হাইড করে রাখুন। নেতিবাচক মানুষদের একেবারেই বন্ধুতালিকা থেকে না সরিয়ে তাদের আপডেটগুলো বরং কম দেখুন।
জীবনঘনিষ্ঠ পোস্ট
ফেসবুকে ব্যক্তিগত পোস্ট করতে লজ্জা পাওয়ার কিছু নেই। ব্যক্তিগত অর্জন ফেসবুকে শেয়ার করলে আপনার ভালো লাগবে। তা থেকে বন্ধুদের ইতিবাচক প্রতিক্রিয়াও জানতে পারবেন। তবে খেয়াল রাখবেন, আপনার পোস্টে যেন অন্যরা বিরক্ত না হয়।
বিরক্তিকর লাইভ
ফেসবুকে এখন লাইভ করার সুবিধা রয়েছে। তাই যেকোন সময়ে, যেকোন বিষয়ে হুটহাট লাইভে আসবেন না। আপনার লাইভ যেন অন্যের বিরক্তির কারণ না হয়।
ফেসবুক আসক্তি
ফেসবুকে কোন বিষয়ে পোস্ট করার পর কী ধরনের প্রতিক্রিয়া এসেছে, সেটা দেখার জন্য যদি বারবার ফেসবুকে ঢুকতে হয়, তবে আপনার ফেসবুকে আসক্তি পেয়ে বসতে পারে। আপনি যদি অন্তত ৪৮ ঘণ্টা ফেসবুক ছাড়া কাটাতে পারেন, তবে আপনি ফেসবুক আসক্তদের মধ্যে পড়বেন না।
পছন্দের গ্রুপ
আপনার ফেসবুক থেকে পছন্দ অনুযায়ী গ্রুপে যোগ দিয়ে নতুন বন্ধু বানাতে পারেন। আপনার পছন্দসই গ্রুপ না পেলে নিজেই একটি গ্রুপ তৈরি করে নিতে পারেন। গ্রুপে মজার মজার পোস্ট দিয়ে আলাপ-আলোচনা করতে পারেন। বিভিন্ন ধরনের মজার পোস্টে মন ভালো হয়ে যেতে পারে।
মজার পোস্ট
ফেসবুক ব্যবহারকারীদের প্রোফাইলে দেওয়া ছবিটি যেন সুন্দর হয়। তবে ফেসবুক নিয়ে মেতে থাকার দরকার নেই। বাস্তব জীবনে মানুষ আপনাকে যেভাবে দেখে অভ্যস্ত; ফেসবুকেও সেভাবেই থাকা উচিত। আপনি যদি হাস্যকর কিছু করে থাকেন, ফেসবুকে তা পোস্ট করতে পারেন। তবে সব ধরনের পোস্ট না দিয়ে সত্যিকার ও মজার পোস্ট দিন।
বিতর্কিত সেলফি
ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেলফি। বেশিরভাগ ব্যবহারকারী ফেসবুকে তাদের সেলফি পোস্ট করে থাকে। সে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে, কোন বিতর্কিত সেলফি যেন পোস্ট না হয়ে যায়। যে কারণে আপনার ব্যক্তিজীবনেও অশান্তি আসতে পারে।
পুরনো অ্যালবাম
ফেসবুক ব্যবহারকারীরা শুধু সুখী মুহূর্তগুলোর ছবিই পোস্ট করেন। তাই পুরনো অ্যালবামগুলোর ছবি দেখলে মন ভালো হয়। পুরনো অ্যালবামগুলো মন ভালো করার ওষুধ হিসেবে কাজ করে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা


