ফোন বন্ধ থাকলেও জানা যাবে লোকেশন
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ১৯ মার্চ ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
স্মার্টফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড। যার উদ্ভাবন করেছে গুগল। বর্তমানে অ্যানড্রয়েড ১৪ ভার্সন চলছে। শিগগিরই আসছে অ্যানড্রয়েড ১৫। এই ভার্সনের ফোনে কী কী আপডেট থাকবে তার কিছুটা আভাস মিলেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফোন বন্ধ থাকলেও সেটির লোকেশন জানার সুযোগ। এতে করে চোরাই ফোন উদ্ধার সহজ হবে।
স্মার্টফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে গুগলের ফাইন্ড মাই ডিভাইস কাজে আসে। কিন্তু, ফোন সুইচ অফ থাকলে কী ভাবে খুঁজে পাবেন তা জানেন না অনেকেই। তবে গুগলের নতুন ফিচার সেই সমস্যার সমাধান করে দিয়েছে। অ্যানড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম আসতে চলেছে বাজারে। সেখানেই থাকবে এই দুর্দান্ত ফিচার। কোন কোন স্মার্টফোনে মিলবে এই সুবিধা জেনে নিন।
ফোন সুইচ অফ থাকলেও খুঁজে পাওয়া যাবে
অ্যানড্রয়েড পুলিশের রিপোর্ট অনুযায়ী, একটি নতুন এপিআই থাকবে এই সিস্টেম। যা সুইচ অফ হওয়া স্মার্টফোন খুঁজে বের করে আনবে। মুলত, অ্যানড্রয়েড ডিভাইস যখন বন্ধ থাকে তখন ব্লুটুথ কন্ট্রোলারও নিষ্ক্রিয় হয়ে যায়। ফলে লোকেশন ট্র্যাক করা অসম্ভব হয়ে ওঠে। তাই ‘পাওয়ার্ড অফ ফাইন্ডিং’ ফিচারের উপর কাজ করছে গুগল।
সুইচ অফ হওয়া স্মার্টফোন কীভাবে খুঁজে পাবেন?
এই ফিচারের মাধ্যমে ফোনে প্রি-কম্পিউটেড ব্লুটুথ স্টোর হবে। এটি ব্লুটুথ কন্ট্রোলারের মেমরিতে সেভ থাকবে। যদি ফোন সুইচ অফও হয়ে যায়, তাহলেও ব্লুটুথ কন্ট্রোলারের মাধ্যমে নিকটবর্তী অ্যান্ড্রয়েড বা ইলেক্ট্রনিক ডিভাইস থেকে সেটির লোকেশন ট্র্যাক করা যাবে। তবে এটি বাটন টিপলেই যে হয়ে যাবে তেমনটা নয়।
এর জন্য প্রত্যেক স্মার্টফোনে আলাদা করে একটি ব্লুটুথ কন্ট্রোলার হার্ডওয়্যার চিপ বসাতে হবে। কারণ ফোনের সব পার্টস শাট ডাউন হয়ে গেলেও এই চিপের মাধ্যমে চার্জ থাকবে ব্লুটুথ কন্ট্রোলার এবং ফোনের লোকেশন দিতে থাকবে।
কোন কোন স্মার্টফোনে পাওয়া যাবে?
অ্যানড্রয়েড ১৫ চালিত স্মার্টফোনগুলোতে এই দরকারি ফিচারটি পাওয়া যাবে। তবে প্রাথমিক পর্যায়ে অ্যানড্রয়েড ১৫ গুগল পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো স্মার্টফোনেই পাওয়া যাবে। তারপর ধীরে ধীরে অন্যান্য স্মার্টফোনে হবে রোল আউট হবে এই অপারেটিং সিস্টেম।
ফিচারটি বেশ কার্যকরী হলেও, এটি বাস্তবায়িত করতে চাপ বাড়বে স্মার্টফোন কোম্পানিগুলোর। কারণ, এর জন্য একটি ব্লুটুথ ফাইন্ডার হার্ডওয়্যার অবস্ট্রাকশন লেয়ার (এইচএএল) বসাতে হবে ফোনে। সহজ ভাষায় বললে, এমন একটি সিস্টেম যা প্রি-কম্পিউটেড ব্লুটুথ স্টোর করতে এবং পাওয়ার্ড অফ ফাইন্ডিং সক্রিয় করার অনুমতি দেবে।
অ্যানড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে সেই ব্যবস্থা থাকবে বলে শোনা যাচ্ছে। এবং গুগল পিক্সেল 8 প্রথম অ্যানড্রয়েড স্মার্টফোন হতে চলেছে যেখানে এই অত্যাধুনিক ট্র্যাকিং ফিচার থাকবে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

