ফোনালাপ ফাঁস: ক্ষমা চাইলেন থাই প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ২০ জুন ২০২৫ শুক্রবার
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়তুনতার্ন শিনাওয়াত্রা। ছবি: সংগৃহীত
একটি ফোনালাপ ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়তুনতার্ন শিনাওয়াত্রা। ফোনালাপে দেওয়া মন্তব্য নিয়ে জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ার পাশাপাশি তার নেতৃত্বাধীন সরকারও সংকটে পড়েছে। জোট সরকারের ভাঙন শুরু হওয়ায় থাইল্যান্ডে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। এমনকি নতুন নির্বাচনের সম্ভাবনাও দেখা দিয়েছে।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান ও বার্তা সংস্থা এএফপি-র বরাতে জানা গেছে, ফাঁস হওয়া ফোনালাপে প্রধানমন্ত্রী পায়তুনতার্নকে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে কথা বলতে শোনা যায়। হুন সেন শিনাওয়াত্রা পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। কথোপকথনে থাই সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তাকে ‘বিরোধীমতের’ বলে উল্লেখ করেন পায়তুনতার্ন। তিনি হুন সেনকে ‘আঙ্কেল’ সম্বোধন করে বলেন, 'আপনি আমাকে জানালে আমি ব্যবস্থা নিতে পারতাম।'
এই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক। বৃহস্পতিবার (১৯ জুন) সংবাদ সম্মেলনে পায়তুনতার্ন বলেন, 'আমার ব্যক্তিগত ফোনালাপ ফাঁস হওয়ায় জনমনে যে ক্ষোভ তৈরি হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।'
এই ঘটনার পর থাই পররাষ্ট্র মন্ত্রণালয় কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে। যদিও পুরো অডিওটি প্রথম প্রকাশ করেন হুন সেন নিজেই। শুরুতে একটি সংক্ষিপ্ত ক্লিপ ফাঁস হলেও পরে তিনি তা পুরোপুরি প্রকাশ করেন।
ফোনালাপ ফাঁসের জেরে জোট সরকারের বড় অংশীদার ভুমজাইতাই পার্টি সরকার থেকে সরে দাঁড়িয়েছে। এতে জোট সরকারের পার্লামেন্টে আসন সংখ্যা ন্যূনতম সংখ্যাগরিষ্ঠতায় নেমে এসেছে। চাটথাইপট্টানা, ইউনাইটেড থাই নেশন ও ডেমোক্র্যাট পার্টির নেতারা জরুরি বৈঠকে বসেছেন— তারা সরকারে থাকবেন কি না, তা নিয়ে চিন্তা করছেন।
বিরোধীদল পিপল’স পার্টির নেতা নাট্তাফং রুয়েংপন্যাওয়ুত ইতোমধ্যে পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচন আহ্বানের দাবি তুলেছেন, যাতে ‘গণতন্ত্রবিরোধী উসকানি’ বন্ধ করা যায়। তিনি সম্ভাব্য সামরিক অভ্যুত্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। উল্লেখ্য, থাইল্যান্ডে ১৯৩২ সালে রাজতন্ত্রের অবসানের পর থেকে একাধিক সামরিক অভ্যুত্থান ঘটেছে।
শিনাওয়াত্রা পরিবার এবং সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। পায়তুনতার্নের বাবা থাকসিন শিনাওয়াত্রা ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। পরে তার ফুফু ইংলাক শিনাওয়াত্রাও ২০১৪ সালে আদালতের রায়ে ও সেনা হস্তক্ষেপে প্রধানমন্ত্রিত্ব হারান।
এই ঘটনার পর বৃহস্পতিবার শত শত সরকারবিরোধী বিক্ষোভকারী, যাদের মধ্যে অনেকেই রাজতান্ত্রিক ‘ইয়েলো শার্ট’ আন্দোলনের কর্মী ছিলেন, প্রধানমন্ত্রী অফিসের সামনে জড়ো হয়ে পায়তুনতার্নের পদত্যাগ দাবি করেন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, যা থাইল্যান্ডের রাজনৈতিক অস্থিরতাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







