ফোনের চার্জ দীর্ঘক্ষণ ধরে রাখার উপায়?
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ২৪ নভেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ব্যাটারি থেকেই স্মার্টফোন চালিকাশক্তি পায়। ব্যাটারির আয়ু যতক্ষণ, ফোনের আয়ু ততক্ষণ। তাই রাস্তাঘাটে হঠাৎ করে ফোনের চার্জ শেষ হয়ে গেলে বড় বিপদে পড়বেন আপনি। সেই জন্য ফোন কেনার সময় অবশ্যই তার ব্যাটারি এবং চার্জিং ফিচার ভালোভাবে দেখে নেওয়া জরুরি। এর পাশাপাশি আপনার ফোনের ব্যাটারিতে কীভাবে অনেকক্ষণ চার্জ বজায় রাখতে পারেন সেই প্রসঙ্গে রইল কিছু সহজ টেক টিপস।
চলুন জেনে নেওয়া যাক আপনার স্মার্টফোনে কীভাবে অনেকক্ষণ চার্জ রাখতে পারবেন।
ফোনে অ্যাপ যত কম রাখবেন এবং অ্যাপের ব্যবহার যত কম করবেন ব্যাটারিতে তত বেশি সময় চার্জ থাকবে। এবার বাড়ির বাইরে কাজের সূত্রে বিভিন্ন অ্যাপ আপনাকে ব্যবহার করতেই হবে। সেক্ষেত্রে খুব প্রয়োজনীয় কাজ ছাড়া ফোন ব্যবহার কম করা ভালো।
গেম খেলা, ভিডিও বা সিনেমা দেখা, গান শোনা, ছবি তোলা ইত্যাদি কাজে ফোনের ব্যাটারি থেকে চার্জ দ্রুত কমে যায়। তাই যদি দেখেন রাস্তায় রয়েছেন এবং আপনার ফোনে বেশি চার্জ নেই, তাহলে অবশ্যই উল্লিখিত কাজগুলো করা থেকে বিরত থাকুন।
যাদের ফোন খুব ব্যবহার হয়, তারা বাড়ির বাইরে বের হলে সবসময় সঙ্গে রাখুন শক্তিশালী পাওয়ার ব্যাংক। আর এই পাওয়ার ব্যাকে ভালোভাবে চার্জ দিয়ে রাখা প্রয়োজন। তাহলে রাস্তাঘাটে ফোনের চার্জ শেষ হয়ে গেলে কিংবা কমে গেলে আপনি পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিতে পারবেন।
খেয়াল রাখুন আপনার ফোনে যেন লেটেস্ট আপডেটেড অপারেটিং সফটওয়্যার ডাউনলোড করা থাকে। ফোনের ব্যাটারিতে বেশিক্ষণ চার্জ বজায় রাখতে চাইলে ওয়াই-ফাই, ব্লুটুথ ইত্যাদি পরিষেবা বন্ধ রাখা প্রয়োজন। এছাড়াও কমিয়ে রাখুন ফোনের ব্রাইটনেস। স্ক্রিন ব্রাইটনেস যত বেশি থাকবে ফোনের ব্যাটারি থেকে চার্জ তত তাড়াতাড়ি শেষ হবে।
ফোনে দেখবেন একটি ব্যাটারি সেভার মোড থাকে। এই অপশন অন রাখুন। স্ক্রিন ব্রাইটনেসের ফলে যেহেতু চার্জ কমে যায় ব্যাটারিতে তাই ফোনে ডার্ক মোড অন বা চালু রাখতে পারেন।
ফোনের ব্যাটারি যদি দীর্ঘদিন ভালো রাখতে চান তাহলে চার্জে ফোন বসিয়ে তা ব্যবহার করবেন না কোনোভাবেই। ফোনে ওভার চার্জ হওয়ার বিষয়টিও ব্যাটারির পক্ষে ক্ষতিকর। ফোনের ব্যাটারি ভালো রাখতে চাইলে ডিভাইসের উপর চাপ যত কম দিতে পারবেন ততই মঙ্গল। মাঝে মাঝে বিশেষ করে যখন দীর্ঘ সময় আপনি ফোন ব্যবহার করছেন না তখন ফোন বন্ধ করে রাখতে পারেন।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার






