বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্ম নিলো জলহস্তি শাবক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ পিএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার
সংগৃহীত ছবি
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি জলহস্তি গত ২১ অক্টোবর নতুন শাবকের জন্ম দিয়েছে। শাবকটিকে গত মঙ্গলবার বিকেলে মায়ের সাথে ডাঙায় ঘুরতে দেখা যায়। এর আগে ২০১৬ ও ২০১৮ সালে জলহস্তি শাবকের জন্ম হলেও তাকে বাঁচানো যায়নি। বর্তমানে এই পার্কে নতুন শাবকসহ জলহস্তির সংখ্যা ৩টি। তবে নতুন এ শাবকটির লিঙ্গ এখনো নির্ধারণ করতে পারেনি পার্ক কর্তৃপক্ষ।
সাফারি পার্ক কর্তৃপক্ষের তথ্যমতে, অনিয়ন্ত্রিত শিকার ও চোরাচালানের কারণে ২০০৬ সালে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) জলহস্তিকে সংকটাপন্ন প্রাণীর তালিকায় স্থান দিয়েছে। জলহস্তিকে পৃথিবীর দ্বিতীয় বৃহৎ প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত জলহস্তির দৈর্ঘ্য ৩ দশমিক ৫ মিটার, উচ্চতা ১ দশমিক ৫ মিটার এবং ওজন হয়ে থাকে ৩ হাজার কেজি পর্যন্ত। এরা নিশাচর প্রাণী। রাতের বেলায় খাবারের খোঁজে বের হয়। জলহস্তির গর্ভধারণের সময়কাল ১০ মাস। প্রতিবার একটি করে শাবক জন্ম দিয়ে থাকে মা জলহস্তি।
পার্কের বন্যপ্রাণী পরিদর্শক আনিছুর রহমান বলেন, জন্মের পর এখন পর্যন্ত শাবকটি সুস্থ রয়েছে। মা ও তার শাবকের পুষ্টিমানের কথা বিবেচনা করে খাবারের পরিমাণও বাড়ানো হয়েছে। দিনের বেশিরভাগ সময় শাবকটি মায়ের সঙ্গে পানিতেই থাকছে। সারা শরীর ডুবিয়ে চোখ বের করে কচুরিপানার ভেতরেই লোকচক্ষুর আড়াল হয়ে থাকে সে। তবে মাঝে মধ্যে মায়ের সঙ্গে সে ডাঙায়ও উঠে আসে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, পার্কটির প্রতিষ্ঠালগ্নেই দক্ষিণ আফ্রিকা থেকে দু’টি জলহস্তি আনা হয়। এর আগেও তারা দু’টি বাচ্চার জন্ম দিলেও শাবকগুলোকে বাঁচানো যায়নি। তবে এবারের শাবকটিকে কড়া নজরে রাখছে তার মা। প্রায় একমাস বয়স হয়েছে শাবকটির। এখন পর্যন্ত ভালোভাবেই বড় হচ্ছে সে। আশা করছি, এবারের শাবকটি টিকে যাবে।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি