বন্ধ হচ্ছে না সচল থাকা অবৈধ মুঠোফোন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩০ পিএম, ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
নকল মোবাইল সেট বৈধর সুযোগ, অবৈধ আমদানি, চুরি, স্বাস্থ্যঝুঁকি, নকল হ্যান্ডসেট প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত এবং রাজস্ব ক্ষতি ঠেকাতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) তালিকায় আনা হচ্ছে মুঠোফোন।
আগামী ১ জুলাই থেকে দেশে মোবাইল ফোন রেজিস্ট্রার ও অবৈধ মুঠোফোন বন্ধের কার্যক্রম শুরু করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ফলে ১ জুলাই থেকে কেউ নেটওয়ার্কের বাইরে থাকা ও অবৈধ মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করতে পারবেন না।
বুধবার (১৬ জুন) বিটিআরসির তরঙ্গ বিভাগের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, তবে বর্তমানে মোবাইল ফোন নেটওয়ার্কে ব্যবহৃত হ্যান্ডসেটগুলো আগামী ৩০ জুনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। এর ফলে ১ জুলাই থেকে এসব হ্যান্ডসেটগুলো বন্ধ হবে না বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধভাবে আমদানির পাশাপাশি কর ফাঁকি দিয়ে অবৈধভাবেও হ্যান্ডসেট আমদানির অভিযোগ রয়েছে। ১ জুলাই থেকে অবৈধপথে আসা এবং নেটওয়ার্কের বাইরে থাকা মোবাইল ফোন দেশে চালু করা যাবে না। এসব মোবাইল হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তবে অবৈধপথে আসা কিন্তু বর্তমানে সচল থাকা মোবাইল হ্যান্ডসেট বন্ধ করা হবে না।
বিটিআরসির তরঙ্গ বিভাগের পরিচালক ড. মো. সোহেল রানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশে মোবাইল ফোন গ্রাহক সংখ্যা ১৬ কোটির অধিক। মোবাইল ফোন গ্রাহকদের চাহিদা পূরণের জন্য প্রতি বছর বিদেশ থেকে প্রায় দেড় কোটি মোবাইল হ্যান্ডসেট আমদানি করা হয়। এছাড়া প্রায় দুই কোটি মোবাইল ফোন হ্যান্ডসেট দেশেই উৎপাদন করা হচ্ছে।
এ পদ্ধতিটি চালু হলে অবৈধ ও চোরাইপথে মোবাইল হ্যান্ডসেট দেশে আসার ফলে সরকার যে শুল্ক থেকে বঞ্চিত হচ্ছিল তা আর হবে না। এছাড়া দেশীয় মোবাইল হ্যান্ডসেট উৎপাদনকারী প্রতিষ্ঠানও অনুপ্রাণিত হবে। তাছাড়া সবচেয়ে বেশি উপকৃত হবেন মোবাইলসেট ব্যবহারকারীরা। ফলে মোবাইল হারালে অন্য কেউ হারিয়ে যাওয়া মোবাইলটি ব্যবহার করতে পারবে না।
বিটিআরসি সূত্র জানায়, এসএমএসের মাধ্যমে ডাটাবেস ব্যবহার করে আমদানি করা হ্যান্ডসেটগুলোর বৈধতা পরীক্ষা করা যাবে। এনইআইআর পদ্ধতি ১৫ দিনের অস্থায়ী সময়ের জন্য কাজ করবে এবং এর ট্রায়াল রান জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া হ্যান্ডসেটগুলো বিটিআরসিতে বৈধ কাগজপত্র জমা দিয়ে নিবন্ধন করা যাবে। যদি কোনো ব্যবহারকারী তার হ্যান্ডসেটটি বিক্রি করতে চান, তবে তাকে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে হ্যান্ডসেটটি নিবন্ধনভুক্ত করে নতুন ব্যবহারকারীর নামের অধীনে ডাটাবেসে পুনরায় নিবন্ধন করাতে হবে।
-জেডসি
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

