বন্ধ হচ্ছে নেটফ্লিক্সের ফ্রি পাসওয়ার্ড শেয়ারিং সুবিধা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৫ পিএম, ২৯ জানুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
চলতি বছরের মার্চের শেষের দিকে ব্যবহারকারীদের বিনামূল্যে পাসওয়ার্ড শেয়ার করা থেকে বিরত রাখার পরিকল্পনা করছে নেটফ্লিক্স। সম্প্রতি শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো এক চিঠিতে এমনটিই জানিয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটিপি সাইটটি।
এরআগে গত অক্টোবরে স্ট্রিমিং জায়ান্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেসব গ্রাহক অ্যাকাউন্ট শেয়ার করেন তাদের জন্য চার্জ নির্ধারণ করে দেওয়া হবে। তবে নতুন নীতিমালাটি কবে থেকে কার্যকর হবে, সে বিষয় বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি।
এদিকে গত সপ্তাহে নেটফ্লিক্স তাদের আয়ের রিপোর্ট প্রকাশে করেছে। এতে প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে প্রথম প্রান্তিকের শেষের দিকে পেইড শেয়ারিং সিস্টেমটি চালু করবে।
নেটফ্লিক্স ভাষ্যমতে, বিনামূল্যে অ্যাকাউন্ট শেয়ারিং করার প্রক্রিয়াটি নেটফ্লিক্সকে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষ করে নতুন বিনিয়োগের ক্ষমতাকে ও দীর্ঘমেয়াদী ব্যবসাকে হ্রাস করছে।
তবে নতুন নীতিমালায় নেটফ্লিক্স ব্যবহারকারীদের সীমাবদ্ধ থাকছে বলেও উল্লেখ করে প্রতিষ্ঠানটি। যদিও প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, নতুন নিয়মের ফলে অথেনটিক ব্যবহারকারীরাই থাকবে।
নেটফ্লিক্স জানিয়েছে, নতুন ফিচার আনতে কঠোর পরিশ্রম করছে তারা। যা নেটফ্লিক্সকে আরো উন্নত করবে। এরমধ্যে সদস্যরা কোন কোন ডিভাইসে তাদের অ্যাকাউন্টটি ব্যবহার করছে তা পর্যালোচনা করা যাবে।
তারা আরও বলছে, নতুন নীতিমালার কারণে কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে যেহেতু বিনামূল্যে ব্যবহারকারীরা অ্যাকাউন্ট হারানোর কারণে প্ল্যাটফর্মটি বন্ধ করে দেবে।
তবে নতুন পরিবর্তনের পরেও এংগেজমেন্ট সময়ের সঙ্গে বৃদ্ধি পাবে বলে নেটফ্লিক্স শেয়ারহোল্ডারদের আশ্বস্ত করা হয়েছে। কারণ তারা প্রোগ্রামিং এবং শেয়ারে চালানো গ্রাহকদের নিজস্ব অ্যাকাউন্টের জন্য সাইন-আপ চালিয়ে যাচ্ছে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি






