বসুন্ধরার আইসোলেশন সেন্টার খুলে দেয়া হচ্ছে ৪ মে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৪ এএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
প্রাণঘাতী নোভেল করোনা রোগীদের জন্য আগামী ৪ মে খুলে দেয়া হচ্ছে বসুন্ধরা কনভেনশন সেন্টারের আইসোলেশন কেন্দ্র। এখানে দুই হাজারের বেশি বেড স্থাপন করা হয়েছে। হাসপাতাল নির্মাণকারী প্রতিষ্ঠান জানায়, রোগীর প্রয়োজন ও স্বাস্থ্য অধিদপ্তরের চাহিদা মোতাবেক গুরুতর রোগীর জন্য আইসিইউ স্থাপনের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
বসুন্ধরা কনভেনশন সেন্টারে করোনা রোগীদের জন্য তৈরি বিশেষায়িত হাসপাতালটির কাজ শুরু হয় ১৩ এপ্রিল। এরইমধ্যে প্রায় ২০১৩টি বেড সেবার জন্য প্রস্তুত করা হয়েছে।
হাসপাতাল নির্মাণকারী প্রতিষ্ঠান অনিক ট্রেডিং করপোরেশন জানায়, তিনদিনের মধ্যে প্রাথমিকভাবে প্রস্তুত বেডগুলো স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিষ্ঠানটির পরিচালক অনিম ইসলাম বলেন, আমাদের ৯৮ শতাংশ কাজ শেষ। একই সঙ্গে সিটিংয়ের যে প্রোসেস সেটা এখনো চলমান রয়েছে। প্রতিটি ক্লাসটারে ২৪৮টা বেড রয়েছে। সেখানে আটজন করে ডাক্তার ও ৩২ জন নার্স থাকবে।
বুধবার দুপুরে হাসপাতালটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বাস্থ্যমন্ত্রী ড. জাহেদ মালিক। তিনি বলেন, মে মাসের ৪ তারিখের মধ্যে আমরা সেবায় দিয়ে দিতে পারবো। যারা আইসোলেশনে থাকবেন; তাদেরকে এখানে রাখবো।
দেশের মানুষের জীবন জীবিকার কথা বিবেচনায় নিয়ে ধীরে ধীরে সব কিছু খুলে দেয়ার কথাও জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, আমরা এখনো ভালো অবস্থানে আছি বলে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। পর্যায়ে গার্মেন্টও খোলে দেয়া হচ্ছে। সেই সঙ্গে অন্যান্য শিল্প-কারখানাও খুলে দেয়া হচ্ছে।
এরইমধ্যে দেশে ৭ হাজার ১০০ জন করোনা শনাক্ত হয়েছে। করোনার ভয়াবহতা বিবেচনায় নিয়ে বিশেষায়িত হাসপাতাল করার উদ্যোগ নেয় সরকার।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু








