বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে: জয়ের আশাবাদ
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪০ পিএম, ১১ ডিসেম্বর ২০২০ শুক্রবার
প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ফাইল ছবি।
প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আশাবাদ ব্যক্ত করেছেন যে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের মূল নেতা হবে।
তিনি বৃহস্পতিবার রাতে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে যোগ দিয়ে এক ওয়েবিনারে বলেন, ‘আমাদের বিশ্বাস বাংলাদেশ আসন্ন চতুর্থ শিল্প বিপ্লবে অন্যতম প্রধান নেতা হতে চলেছে। আমরা কেবল আশা করি না বরং আমরা পরিকল্পনা করি এবং আমরা বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম প্রধান নেতা হওয়ার বিষয়ে আকাঙ্খা পোষণ করছি।’
আইসিটি বিভাগ ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০-এর অংশ হিসাবে ‘এমব্রেইসিং ডিজিটাল টেকনোলজিস ইন নিউ নর্ম’ শীর্ষক এ ওয়েবিনারটি আয়োজন করে।
জয় বলেন, ‘আমি বিশ্বাস করি এটি সম্পূর্ণ সম্ভব। এটি কেবল স্বপ্ন নয়, এটি সম্ভব। আমরা জানি না পরবর্তী বড় প্রযুক্তিগুলো কী কী হতে চলেছে। তবে, আমি প্রতিশ্রুতি দিতে পারি যে এর মধ্যে কয়েকটি প্রযুক্তি বাংলাদেশ থেকে আসবে।’
তিনি যোগ করেন, ‘আমাদের সক্ষমতা আছে। আমরা প্রমাণ করতে পেরেছি যে আমরা এটি করতে পারি। আমরা এখন ভবিষ্যতের প্রযুক্তির পরবর্তীর্ চ্যাপ্টার এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশ অন্যান্য দেশ থেকে প্রযুক্তি আনার পরিবর্তে এখন পরবর্তী প্রজন্মের প্রযুক্তি উদ্ভাবন করতে চায়।
তিনি যোগ করেন, ‘আমরা চতুর্থ শিল্প বিপ্লবের উৎসাহের কেন্দ্র গড়ে তুলছি। আমরা কেবল অন্যের প্রযুক্তির উপর নয়, গবেষণার দিকে মনোনিবেশ করছি। আমরা পরবর্তী প্রজন্মের প্রযুক্তির অন্যতম নেতা হতে চাই।’
তিনি আরো বলেন, এ বিপ্লবে নেতৃত্ব দিতে সরকার আইসিটি খাতের উন্নয়নের জন্য কিছু লক্ষ্য নির্ধারণ করেছে।
তিনি বলেন, আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ব্লকচেইন, ইন্টারনেট অফ থিংস, ন্যানো প্রযুক্তি, বায়োটকনোলজি, রোবোটিকস ও মাইক্রোপ্রসেসর এবং সফ্টওয়্যার ডিজাইনিংয়ের ওপর গুরুত্ব দিচ্ছি।
সাইবার সুরক্ষা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের নতুন সাইবার সুরক্ষা আইন আছে। আমরা সাইবার সিকিউরিটি সেল এবং জাতীয় মনিটরিং সেল স্থাপন করছি। এই সব উদ্যোগ আমাদের দেশে অনলাইন সুরক্ষা নিশ্চিত করবে।’
আইসিটি সেক্টরে উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন যে ডিজিটাইজেশনের ফলে সময় ও দূরত্ব এখন আর ফ্যাক্টর নয়। তিনি ওয়াশিংটন ডিসি থেকে ওয়েবিনারে যোগ দিয়েছেন এবং অনেকে বিভিন্ন দেশ থেকে যোগ দিয়েছেন।
জয় বলেন, কোভিড-১৯ মহামারী চলাকালীন আইসিটি খাত অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে ওয়েবিনারে মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং বিভিন্ন দেশের আইসিটি বিষয়ক মন্ত্রীরা এতে যোগ দেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







