ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৯:৩০:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

বাছাই পর্ব স্থগিত হওয়ায় স্বস্তিতে রুমানা আহমেদ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৬ পিএম, ১৩ মে ২০২০ বুধবার

বাছাই পর্ব স্থগিত হওয়ায় স্বস্তিতে রুমানা

বাছাই পর্ব স্থগিত হওয়ায় স্বস্তিতে রুমানা

প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে নারীদের ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব স্থগিত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ।

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব ৩ থেকে ১৯ জুলাই শ্রীলংকায় অনুষ্ঠিত হবার কথা ছিল। বাছাই পর্ব থেকে সেরা তিনটি দল আগামী বছর নিউজিল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেত।

বাছাই পর্বের বাঁধা পেরোতে পারলেই আগামী বছর নারী বিশ্বকাপের মূল পর্বের খেলার সুযোগ পেত বাংলাদেশ। কিন্তু করোনার প্রভাবে স্থগিত হয়ে গেল নারী বিশ্বকাপের বাছাই পর্ব।

তবে প্রতিযোগিতা পিছিয়ে যাওয়ায় যাওয়ায় নিজেদের প্রস্তুতির ভালো সুযোগ দেখছেন রুমানা।

তিনি বলেন, নির্ধারিত সময়ে বিশ্বকাপ শুরু হলে, আমরা সমস্যায় পড়ে যেতাম। কারন টুর্নামেন্ট নিয়ে আমাদের কোন ভালো অনুশীলন হয়নি।

তিনি আরও বলেন, আইসিসির টুর্নামেন্টটি স্থগিত হয়েছে, এটি ভালো হয়েছে। এখন অনুশীলনের জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে আশা করি। আমরা ইতোমধ্যে চারটি টি-২০ বিশ্বকাপ খেলেছি।

রুমানা বলেন, আমাদের কিন্তু কখনো ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি। এবার যে কোনো মূল্যে খেলার লক্ষ্য নিয়ে বাছাই পর্বে যেতে চাইছি। আইসিসির এমন সিদ্বান্তে আমরা এখন স্বস্তি পাচ্ছি।