বাজারে পেঁয়াজ-মরিচের ঝাঁঝ বেশি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৫৭ পিএম, ১০ জুলাই ২০১৮ মঙ্গলবার
আজ সোমবার সব্জির বাজারে রাজত্ব চলছে মরিচের। এ পণ্যের দামের ঝালে সবাই অস্থির। কাঁচা মরিচের দাম খুচরা মূল্যে ১২০ টাকা।
অাজ সকালে কাওরান বাজার ঘুরে দেখা যায়, মানিকগঞ্জের ঝাল ‘বিন্দু মরিচ’ ১২০ টাকা। নওগাঁ দেশি মরিচ ১০০ টাকা কেজি। মরিচ ব্যবসায়ী রুম্মন বলেন, বন্যার প্রভাবে মরিচের দাম বাড়তি। মরিচের আমদানি কম থাকায় এর দাম আরও বেড়ে গেছে। এছাড়া প্রতি কেজি কাঁকড়ল ৩৫ টাকা , বেগুন ৪০ থেকে ৪৫ টাকা, শসা ৪০ টাকা, ঢেঁড়স, পটল ৩৫ থেকে ৪০ টাকা, বরবটি ৪০ টাকা, ঝিঙ্গা ৩৫ থেকে ৪০ টাকা, করল্লা ৪০, চিচিঙ্গা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মরিচের সাথে পাল্লা দিয়ে বেড়েছে পেঁয়াজের ঝাঁঝ। বড় দেশি পেঁয়াজ প্রতি কেজি ৫৫ টাকা, মাঝারি দেশি পেঁয়াজ ৫০ টাকা এবং বড় ভারতীয় পেঁয়াজ ৪০ টাকা কেজিতে বিক্রি করতে দেখা যায়। কাওরান বাজারের পেঁয়াজ বিক্রেতা জলিল বলেন, বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কম। ভারতীয় পেঁয়াজের বাজারও আগের চেয়ে চড়া। এ দুইয়ে মিলে পেঁয়াজের দর বেড়েছে। তবে চীনা বড় রসুনের দর কেজিতে ২০ টাকা কমে ৮০ টাকায় নেমেছে।
রাজধানীর খুচরাবাজারে মোটা চাল ইরি/স্বর্ণা প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকা, মাঝারি মানের চাল পাইজাম/লতা ৫০ থেকে ৫৫ টাকা ও সরু চাল নাজিরশাইল/মিনিকেট ৬০ থেকে ৬৮ টাকা কেজি দরে বিক্রি হয়।
ফার্মের লাল ডিমের হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকায়। হাঁসের ডিম পাওয়া যাচ্ছে ৩৬ থেকে ৩৮ টাকায়। ৪৯০ থেকে ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস, খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৪০ থেকে ৭৫০ টাকায়। লাল কক মুরগির ২০০-২২০ টাকায়, ব্রয়লার মুরগি ১৫০ -১৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।
মাছের বাজারে, প্রতিকেজি রুই ও কাতলা ৩০০ থেকে ৩৫০ টাকা, তেলাপিয়া ১৫০-১৬০ টাকা, শিং মাছ আকারভেদে ৬০০ থেকে ৮০০ টাকা, পাবদা ৬০০ টাকা, পাঁচমিশালী ৪০০ থেকে ৫০০ টাকা , কাচকি মাছ ২৪০ -২৫০ টাকা,টাকি মাছ ৩৫০ টাকা,চিংড়ি মাছ আকারভেদে ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’










