বাণিজ্য মেলায় ইলেকট্রনিক্স পণ্যে আগ্রহ দর্শনার্থীদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫১ পিএম, ৪ জানুয়ারি ২০২৩ বুধবার
ফাইল ছবি
আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩ শুরুর তিন দিন পেরুলেও এখনও ঠিকঠাক জমে ওঠেনি মেলা প্রাঙ্গণ। বর্তমানে যারা আসছেন, তাদের মধ্যে বেশিরভাগই আসছেন ঘোরার আগ্রহ নিয়ে। পণ্য কিনছেন খুবই কম সংখ্যক মানুষ।
মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭ তম আসর ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে।
মেলাপ্রাঙ্গণে দেখা যায়, ইলেকট্রনিক্স পণ্যের স্টলগুলোতে ভিড় কিছুটা বেশি। ইলেকট্রনিক্স পণ্যের নতুন ইনোভেশনগুলো ঘুরে ঘুরে দেখছেন দর্শনার্থীরা। আর বিক্রেতারা তাদের পণ্য নিয়ে দর্শনার্থীদের ধারণা দিচ্ছেন। তবে এবার এক্সিবিশন সেন্টারের ভিতরে হাতেগোনা কয়েকটি স্টল হয়েছে ইলেকট্রনিক্স পণ্যের।
এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সবচাইতে বড় আয়োজন করেছে ওয়ালটন গ্রুপ। তারা এবার মেলায় তাদের কোন পণ্য বিক্রি করবে না। তারা শুধুমাত্র নতুন ইনোভেশনগুলো ক্রেতাদের সামনে প্রদর্শনীর জন্য এনেছে।
ওয়ালটনের স্টল ঘুরে দেখা যায়, ফ্রিজ, টিভি, সিপিইউ, মনিটর, কম্পিউটার এক্সেসরিজ, ল্যাপটপ, মোটরসাইকেল, মোবাইল ফোন, হোম অ্যাপ্লায়েন্স, ওয়াশিং মেশিন, বাল্ব, লিফট, সিমুলেশন মেজর সেফটি কম্পনেন্টসহ নতুন নানা পণ্যের পসরা বসিয়েছে তারা।
ভিশন ইলেকট্রনিক্স স্টলের ক্যাশ ম্যানেজার সৈকত বলেন, এখনও তেমন বিক্রি শুরু হয়নি। ক্রেতারা আসছেন, দেখছেন, কোন জিজ্ঞাসা থাকলে সেগুলো আমাদের থেকে জানছেন। মেলা উপলক্ষে আমরা ওয়াশিং মেশিনে ১০ শতাংশ এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যের ওপর ১০ শতাংশ ছাড় দিচ্ছি।
ভিস্তা ইলেকট্রনিক্সের ক্যাশ ম্যানেজার মেহেদী হাসান সুলতান ঢাকা পোস্টকে বলেন, মাত্র তো দুদিন হল আমরা এসেছি। এখনো তেমন বিক্রি শুরু হয়নি। আমাদের টেলিভিশনগুলো তারা দেখছেন। চেষ্টা করেছি ক্রেতাদের জন্য ভালো মানের কিছু পণ্য উপহার দিতে। মেলা উপলক্ষে আমরা মডেলভেদে টেলিভিশনগুলোতে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় দেওয়ার ব্যবস্থা করেছি।
জেভিকো স্টল থেকে জানানো হয়, তাদের এখানে শুধুমাত্র টেলিভিশন এবং এসি রয়েছে। তারা ৩২ থেকে ৭৫ ইঞ্চি টেলিভিশনে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় দিচ্ছে। এছাড়া তাদের এসি কম্প্রেসার এবং টেলিভিশনের প্যানেলে পাঁচ বছর গ্যারান্টি দিচ্ছে।
আকাশ ডিটিএইচ একটি স্টল নিয়েছে মেলায়। মেলা থেকে কোন ক্রেতা যদি অর্ডার করেন তাকে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। একইসঙ্গে সেই ডিটিএইচ গ্রাহকের বাসায় বিনামূল্যে ইন্সটল করে দিয়ে আসবে আকাশ কর্তৃপক্ষ।
এদিকে মিস্টার হাইটেক পার্ক লিমিটেডের স্টল ঘুরে দেখা গিয়েছে, তাদের এখানেও লোকজন আসা যাওয়ার মধ্যে আছে। সাধারণত তারা পণ্যগুলোতে ৭ শতাংশ ছাড় দিচ্ছে। এছাড়া ৬০০ লিটারের দুইটি আলাদা ফ্রিজে তারা ৫০ শতাংশ ছাড় দিচ্ছে। অন্যদিকে বড় টেলিভিশনগুলোতে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র






