বাতাস থেকে পানি, আবিষ্কার করলো সিঙ্গাপুরের গবেষকরা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২৫ জানুয়ারি ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
পৃথিবীতে তিনভাগ পানি, একভাগ স্থল। তাও ১০০ কোটির বেশি মানুষ পর্যাপ্ত খাবার পানি পায় না। পরিবেশবিদদের মধ্যে কেউ কেউ আশঙ্কা করে এটাও বলেন, আগামী দিনে যদি যুদ্ধ বাধে তা হবে পানির জন্যই। সেই আশঙ্কার মেঘ এবার বোধহয় কাটতে চলেছে। কারণ, বায়ু বা হাওয়া থেকে সাধারণ উপায়ে পরিস্রুত খাবার পানি তৈরি করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে সিঙ্গাপুরের একদল গবেষক। সেই পানি উৎপাদনে বড় কোনো যন্ত্রের ব্যবহার নেই। নেই কোনো ঝুট-ঝামেলাও। অনেকটা অবাক করা কাণ্ডের মতো!
সম্প্রতি সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের বিজ্ঞানীদের এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাতেই বায়ু থেকে পানি তৈরির কথা জানিয়েছেন অধ্যাপক হো ঘিম উইয়ের নেতৃত্বাধীন দল। গবেষকদের দাবি, এই পানি পানেরও যোগ্য। শুধু তাই নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর বেঁধে দেয়া মানদণ্ডতেও পাশ করেছে। বাজারে বিক্রি হওয়া প্যাকেট বা বোতলের পানির সঙ্গেও এই পানি সমানে সমানে টেক্কা দিতেও পারবে।
কিন্তু কীভাবে বায়ু থেকে তৈরি হবে পানি? গবেষকরা জানিয়েছেন, প্রক্রিয়াটি অত্যন্ত ‘সিম্পল’। ব্যবহার করা হয়েছে একটি হালকা ‘স্মার্ট’ এয়ারোজেল। সেটি পলিমার দিয়ে তৈরি। দেখতে অনেকটা স্পঞ্জের মতো। এটিকে চালাতে ব্যাটারি কিংবা সামান্যতম বিদ্যুতের প্রয়োজন পড়ে না। এই এয়ারোজেলই বাতাস থেকে পানি শুষে নেবে।
বিজ্ঞানীদের দাবি, প্রতি কেজি এয়ারোজেল থেকে ১৭ লিটার পানি তৈরি করা সম্ভব। এটি বাতাস থেকে পানির অনুকে শুষে এক জায়গায় নিয়ে আসে। তারপর তাকে তরলে পরিণত করে।
তীব্র গরমের সময় পানির জন্য হাহাকার পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে। তা নিয়েও আশার কথা শুনিয়েছেন সিঙ্গাপুরের গবেষকরা। তাদের বক্তব্য, গরমের দিনে আরো দ্রুত কাজ করে এই এয়ারোজেল। এটি ৯৫ শতাংশ জলীয়বাষ্পকে তরলে পরিণত করতে সক্ষম। ল্যাবরেটরিতে পরীক্ষার সময় টানা এক মাস বাতাস থেকে পানি তৈরি করেছে এটি।
গবেষকদের মতে, এর আগেও বায়ু থেকে পানি তৈরি করেছেন বিজ্ঞানীরা। কিন্তু, সেক্ষেত্রে সূর্যের আলো, বিদ্যুৎসহ একগুচ্ছ উপাদান থাকা জরুরি ছিল। কিন্তু, পলিমার দিয়ে তৈরি ‘স্মার্ট’ এয়ারোজেলে তেমন কোনো ঝঞ্ঝাট নেই। অধ্যাপক উইয়ের কথায়, এই আবিষ্কারের ফলে যেকোনো আবহাওয়ায় খাবার পানি তৈরি করা সম্ভব। এর ফলে অত্যন্ত কম খরচে বড় সমস্যার সমাধান হতে পারে। তাহলে কী এবার বাণিজ্যিকভাবেও এই পানির ব্যবহার শুরু হবে? ইতিবাচক জবাব দিয়েছেন গবেষকরা। তারা জানিয়েছেন, বিভিন্ন সংস্থার সঙ্গে কথা চলছে। খেলা এবং সারভাইভাল কিটে এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর হতে পারে। সূত্র : বর্তমান
-জেডসি
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত


