বান্দরবানে চাঁদের গাড়ি খাদে: ২ নারী পর্যটক নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৫ পিএম, ২০ জানুয়ারি ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
বান্দরবান জেলার রুমা উপজেলায় পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে পড়ে দুইজন নারী পর্যটক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন। নিয়ন্ত্রন হারিয়ে প্রায় ৫০০ মিটার গভীর পাহাড়ি খাদে পড়ে যায় গাড়িটি।
আজ শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বগা লেক-কেওক্রাডাং সড়কের দার্জিলিং পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহাবুবুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- জয়নব (২৪) ও ফিরোজা বেগম (৫০)। এর মধ্যে জয়নব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ‘ট্রাভেলেটস অব বাংলাদেশ-ভ্রমণকন্যা’ সংগঠনের ৫৭ জনের একটি দল ৪টি চাঁদের গাড়ি নিয়ে শুক্রবার রুমার কেওক্রাডং ভ্রমণে যায়। সেখানে রাত্রিযাপন শেষে আজ সকালে ফেরার পথে দার্জিলিং পাড়া এলাকায় পৌঁছালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ফিরোজা খাতুন ও জয়নব নামে দুইজন নারী পর্যটক মারা যান। এতে আহত হন আরও ১২ পর্যটক।
এ সময় অন্য গাড়িতে থাকা ভ্রমণকারীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রাথমিকভাবে হতাহতদের উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের সদস্যরা ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তন্ময় জানান, দু’জন নিহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহাবুবুল হক বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী একটি গাড়ি খাদে পড়ে যায়। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে।
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার









