বাবা হলেন বিরাট কোহলি, আনুষ্কার নতুন ইনিংস শুরু
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৮ পিএম, ১১ জানুয়ারি ২০২১ সোমবার
বাবা হলেন বিরাট কোহলি, আনুষ্কার নতুন ইনিংস শুরু
বাবা হলেন বিরাট কোহলি। শুরু হল বিরুষ্কার নতুন ইনিংস। আজ সোমবার ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিলেন আনুষ্কা শর্মা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সুখবর জানান ভারত অধিনায়ক বিরাট। মা এবং মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।
বিরুষ্কার কন্যা সন্তানের জন্মের পরেই তাদের অনুরাগীরা শুভেচ্ছা জানাতে শুরু করেন সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীদের পাশাপাশি দুই তারকার সহকর্মীরাও তাদের ভালোবাসা জানাতে শুরু করেন।
সম্প্রতি এক খ্যাতনামা জ্যোতিষী দাবি করেন, বিরুষ্কার সংসারে আসতে চলেছে ফুটফুটে কন্যা সন্তান। জ্যোতিষীর ওই দাবি সামনে আসার পর থেকেই সামাজিক মাধ্যমজুড়ে জোর জল্পনা শুরু হয়ে যায়। এবার সেই জল্পনাকে সত্যি করেই বিরাট-অনুষ্কার জীবনে এল তাদের রাজকন্যা।
সংযুক্ত আরব আমিরাতে আইপিএল শুরুর আগে ২৭ অগাস্ট সাত সকালে ভক্তদের সুখবরটা দেন ভারত অধিনায়ক বিরাট কোহলি নিজেই।
তিনি জানান, ২০২১ সালের জানুয়ারি মাসেই তাদের সংসারে আসছে নতুন অতিথি। প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসেন বিরাট কোহলি।
২০১৭-র ডিসেম্বরে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন কোহলি। তাদের প্রেম, রোম্যান্স, বিয়ে, দাম্পত্য সবই ছিল লাইমলাইট-এ। সেলেব্রিটি কাপল হিসাবে তাদের জনপ্রিয়তা আকাশছোঁয়া। আজ সোমবার দুই থেকে তিন হলেন তারা। এবার বিরুষ্কার নতুন ইনিংস শুরু।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার