বিক্ষোভে উসকানির অভিযোগে ইরানের অভিনেত্রী গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৪ এএম, ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
মাশা আমিনির মৃত্যুর জেরে ইরানজুড়ে এখনও আন্দোলন চলছে। এ বিক্ষোভে প্রায় প্রতিদিনই ঘটছে সরকারি বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা, চলছে গ্রেপ্তার অভিযানও। এবার মাশা আমিনির মৃত্যুর ঘটনায় বিক্ষোভে উসকানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ইরানের প্রখ্যাত অভিনেত্রী তারানেহ আলিদস্তি। শনিবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, মাশা আমিনির মৃত্যুর জেরে ইরানজুড়ে চলা বিক্ষোভের জেরে গ্রেপ্তার হওয়া এক আন্দোলনকারীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় আলিদস্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দেন সম্প্রতি। এতে সরকার তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করে।
ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরনা এক প্রতিবেদনে বলেছে, সরকারবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে সংহতি জানিয়ে ইন্সটাগ্রামে পোস্ট দেওয়ার সপ্তাহখানেক পরে তাকে গ্রেপ্তার করা হয়।
ওই পোস্টে তারানেহ আলিদস্তি লিখেছেন, তার নাম মোহাসেন সেকারি। যেসব আন্তর্জাতিক সংগঠন এই ধরণের রক্তপাত দেখছে এবং কোনো ব্যবস্থা নিচ্ছে না, এটা মানবতার প্রতি লজ্জা। যদিও শনিবার এই পোস্ট আর দেখা যায়নি।
এর আগেও সরকারের একটি ঘটনায় প্রতিবাদ করায় তারানেহ আলিদস্তির ৫ মাসের কারাদণ্ড হয়েছিল। ২০২০ সালে হেডস্কার্ফ খোলার অভিযোগে একজন নারীকে লাঞ্ছিত করে পুলিশ। এই ঘটনার প্রতিবাদ করায় তার এ শাস্তির সম্মুখিন হতে হয়।
তারানেহ আলিদস্তি অস্কার বিজয়ী ছবি ‘দ্য সেলসম্যান’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন। এছাড়া তার অভিনীত চলতি বছর মুক্তি পাওয়া ‘দ্য লেইলাস ব্রাদারস’ ছবিটি কান চলচ্চিত্র উৎসবে পাম ডি’অর পুরস্কারের মনোনয়ন তালিকার একটি ছবি ছিল।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু







