বিচারকের যৌন হয়রানিতে চাকরি ছাড়লেন নারী জজ
আপডেট: ১১:০০ এএম, ৪ আগস্ট ২০১৪ সোমবার
ডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা : পুরুষ বিচারপতির দ্বারা যৌন হয়রানির শিকার হয়ে চাকরি থেকে ইস্তফা দিয়েছেন ভারতের এক নারী বিচারপতি। মধ্যপ্রদেশ রাজ্যের উচ্চ আদালতের এক পুরুষ বিচারপতির হাতে হয়রানির শিকার হন বলে অভিযোগ এনেছেন ওই নারী বিচারপতি।
এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ওই নারী মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায় অতিরিক্ত জেলা এবং দায়রা জজ হিসেবে দয়িত্ব পালন করছিলেন। গত কয়েক দিন আগে মধ্যপ্রদেশ হাইকোর্টের ওই বিচারপতি তার বাড়িতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাকে একটি হিন্দি সিনেমার আইটেম গানের সঙ্গে নাচার প্রস্তাব দেন। এত ভীষণ অপমানিত বোধ করেন ওই নারী জজ। কিন্তু তিনি সরাসরি বিচারপতিকে কিছুই বলেননি। ব্যক্তিগত কাজের দোহাই দিয়ে কৌশলে ওই অপমানজনক প্রস্তাব অগ্রাহ্য করেন।
এতেই ক্ষেপে যান হাইকোর্টের ওই বিচারক। এরপর তিনি ওই নারীকে অপদস্থ করার জন্য অনেক চেষ্টা করেন। তিনি তার বিচারিক কাজেও খুঁত বের করার চেষ্টা চালান। কিন্তু তার কাজে কোনো ভুল ধরতে ব্যর্থ হওয়ার পর তিনি গত ১ আগস্ট তাকে গোয়ালিয়র থেকে মধ্যপ্রদেশের এক প্রত্যন্ত এলাকায় বদলির আদেশ দেন। তবে বছরের মাঝামাঝি সময় বদলি হলে তার মেয়ের পড়াশোনায় যথেষ্ট ক্ষতি হতে পারে। তখন তিনি তার বদলির আদেশ স্থগিত করার জন্য নিজে অফিসে আবেদন করেন।
সেখানে তিনি উল্লেখ করেন, তাকে বছরের শুরুতে বদলি করা হলে তার কোনো আপত্তি থাকবে না। কিন্তু তার আবেদন অগ্রাহ্য করা হলে তিনি বিচারকের দায়িত্ব থেকে ইস্তফা দেন।
এদিকে এ ঘটনা জানাজানি হওয়ার পর ভারতের প্রধান বিচারপতি আরএম লোধা জানিয়েছেন, তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টের অভিযুক্ত ওই আইনজীবীর বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করেছেন।
তবে বিচারপতি লোধা বলছেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। কেউ তার কাছে অভিযোগ করেননি। এমনকি নারী বিচারপতি নিজেও তাকে কিছু জানাননি। তিনি যৌন হয়রানির এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেছেন।
০৪ .০৮.২০১৪ - যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ
- মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ: আবেদন চলবে আরো ৪ দিন
- দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
- নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
- বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’
- শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
- বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
- ১৫ বছরে উইমেননিউজ২৪.কম: নারীর কথা বলার সাহসী যাত্রা
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
- মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ











