বিবিসি সংলাপে বক্তারা : বিদেশী হস্তক্ষেপ দেশে আবারও ওয়ানইলাভেন সৃষ্টি করতে পারে
আপডেট: ০৭:১৪ এএম, ১৮ নভেম্বর ২০১৩ সোমবার
বিবিসি সংলাপে বক্তারা বলেছেন, দেশের অভ্যন্তরিণ ব্যাপারে বিদেশী কূটনৈতিকদের দাদাগিরি দেখা যাচ্ছে৷ বিষয়টি উদ্বেগজনক৷ এ ধরণের বিদেশী হস্তক্ষেপ আবারো ওয়ানইলাভেনের মতো ঘটনা সৃষ্টি করতে পারে৷
রোববার বিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপের সাতচলি্লশতম পর্ব তারা এসব কথা বলেন৷ অনুষ্ঠানে প্যানেল সদস্য হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিনাত হুদা ওয়াহিদ, বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ, দৈনিক দ্য নিউজ টুডে'র সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ৷
নির্বাচনকালীন সরকারের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান না করে বিদেশী কূটনীতিকদের ওপর রাজনৈতিক দলগুলোর নিভর্রশীলতা কি পুনরায় ওয়ানইলাভেনের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে? এধরণের প্রশ্নের উত্তরে ড. জিনাত হুদা ওয়াহিদ বলেন, বাংলাদেশের অভ্যন্তরিণ ব্যাপারে আমরা এখন প্রায়ই বিদেশী কূটনৈতিকদের দাদাগিরি দেখতে পাচ্ছি৷ কিন্তু অতীত বলে শেষ পর্যন্ত জনগণই ভাগ্য নির্ধারণ করেছে, কূটনৈতিকরা নয়৷
রিয়াজউদ্দিন আহমেদ বলেন, ভারতীয় হাই কমিশন স্টেটমেন্ট দিয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের সাথে তারা আলোচনা করছে৷ এটা আমাদের জন্য উদ্বেগের বিষয়৷ এটা এক ধরনের বিদেশী হস্তক্ষেপ৷ আমরা নিজেরা যদি পথ বের করতে না পারি তবে ওয়ানইলাভেনের মতো ঘটনা আবারো ঘটবে৷
আসম হান্নান শাহ বলেন, বাংলাদেশে যখন রাজনৈতিক সংকটের সৃষ্টি হয় তখন অনেক দেশই নাক গলায়৷ ওয়ানইলাভেনের পরবর্তী সরকার কোন সাংবিধানিক সরকার ছিল না৷ সরকার যদি উদ্যোগ না নেয় এ সংকটের সমাধান আপাতত হবে না৷
এইচ টি ইমাম বলেন, বাংলাদেশের ভৌগলিক অবস্থানের কারণে পাশর্্ববর্তী দেশগুলোর অনেকেরই এ ব্যাপারে মতামত থাকতে পারে৷ অতীতে যেহেতু আমরা এসব মতামত পরিহার করে থাকতে পারিনি, তাই এখন পরিহার করে চলাও কঠিন৷ ওয়ানইলাভেনের মতো ঘটনা ঘটার সম্ভাবনা আর নেই৷ কূটনৈতিক উদ্যোগ নয়, নিজেরা চাইলেই সমাধান সম্ভব৷
হরতালের সময় সংঘটিত ঘটনাগুলোতে মানুষ হত্যা ও সম্পদ বিনষ্ট করার দায়ভার সরকার ও বিরোধীদল এক অপরের ওপর চাপাচ্ছে৷ এই দায়ভার আসলে কার? প্রশ্ন করা হলে ড. জিনাত হুদা ওয়াহিদ বলেন, এ হরতাল যদি যৌক্তিক হরতাল হয়, তবে যারা হরতাল দিয়েছে এর কারণে অযৌক্তিক আচরণ করতে পারে না৷ হরতালে কারণে যত প্রাণ গিয়েছে তার জন্য তারা ক্ষমা চেয়েছে কি? এর সাথে জড়িতদের আইনের আওতায় আনা উচিত৷
রিয়াজউদ্দিন আহমেদ বলেন, দু'দলেরই দায়ভার রয়েছে৷ দু:খপ্রকাশ করলে সরকার ও বিরোধীদল দু পক্ষেরই করা উচিত৷ এটা মূলত অপরাজনীতির ফল৷
আসম হান্নান শাহ বলেন, জনগণের দাবি আদায়ের জন্য হরতাল দিয়েছি৷ হরতালকে কেন্দ্র করে মৃতু্যতে সরকারের বিভিন্ন বাহিনীর হাত রয়েছে৷ সরকারই একে সহিংস করে তুলছে৷
এইচ টি ইমাম বলেন, টিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে হরতালে কারা বোমা মেওে মানুষ হত্যা করেছে৷ তদন্ত কমিটি গঠনের চেয়ে এসব ফুটেজগুলো দেখিয়ে দেয়া দরকার৷
তৃতীয় প্রশ্ন ছিলো, সদ্য পাশ হওয়া দুর্নীতি দমন কমিশন আইনের সংশোধনী সংবিধান পরিপন্থী হওয়ার কারণে রাষ্ট্রপতির কি উচিত এটি পুনর্বিবেচনার জন্যে আবার সংসদে ফেরত পাঠানো?
জিনাত হুদা ওয়াহিদ বলেন, সকলেরই আলাপ-আলোচনার মাধ্যমে আবার এর রিভিউ করা উচিত৷
রিয়াজউদ্দিন আহমেদ বলেন, এটা প্রমান হয়েছে যে, দুর্নীতি দমন কমিশন নিক্রিয়৷ এ আইন বাতিল করতে হলে সরকারকে এর দায় দায়িত্ব নিতে হবে৷
আসম হান্নান শাহ বলেন, সরকার তাদের ক্ষমতায় থাকার মেয়াদ বাড়ানোর জন্য এ আইন বহাল রাখতে চায়৷
এইচ টি ইমাম বলেন, দুর্নীতি দমন কমিশন দুর্বল হয়েছে কিনা এটি বিতর্কের বিষয়৷ সব সময়ই সরকারি কর্মকর্তারা আইনের তোয়াক্কা না করে ঠিকই পার পেয়ে যান৷ জনমতের প্রক্ষিতে এ আইন পুনর্বিবেচনার সুযোগ আছে৷ দুর্নীতি নির্মূল সম্ভব নয় তবে আমরা একে সহনীয় পর্যায়ে নিয়ে আসব৷
অনুষ্ঠানটি প্রযোজনা করেন ওয়ালিউর রহমান মিরাজ এবং উপস্থাপনা করেন আকবর হোসেন৷ ২০১২ সালের নভেম্বর থেকে শুরু হওয়া বিবিসি বাংলাদেশ সংলাপের দর্শকের মধ্যে নারী অংশগ্রহণ ছিলো ৪০ শতাংশেরও বেশি৷ বিবিসি মিডিয়া অ্যাকশন এবং বিবিসি বাংলার যৌথ আয়োজনে অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে৷ এতে সামপ্রতিক সময়ে আলোচিত বিষয়ে দর্শকরা সরাসরি প্যানেল সদস্যেদর কাছে প্রশ্ন বা মতামত প্রকাশ করতে পারেন৷
১৭ নভেম্বর'২০১৩
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










