ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২২:১৮:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

বিশালাকার মৃত তিমি হিমছড়ি সৈকতে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৪ পিএম, ৯ এপ্রিল ২০২১ শুক্রবার

বিশালাকার মৃত তিমি হিমছড়ি সৈকতে

বিশালাকার মৃত তিমি হিমছড়ি সৈকতে

কক্সবাজারের রামু এলাকায় সমুদ্র সৈকতে পড়ে আছে বিশালাকৃতির একটি মৃত তিমি। আজ শুক্রবার বেলা সাড়ে বারটার দিকে জোয়ারের পানি নামতে শুরু করলে তিমিটি স্থানীয় লোকজনের চোখে পড়ে।

হিমছড়ি ও দরিয়ানগর নামক এলাকার মাঝামাঝি একটি জায়গায় তিমিটিকে পাওয়া গেছে।

কখন কিভাবে ভেসে এসেছে তিমিটি তা বোঝা যাচ্ছে না। তবে কয়েকদিন আগেই যে মারা গেছে তা নিশ্চিত হওয়া গেছে। কারণ তিমিটি থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আমিন আল পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আমিন আল পারভেজ গণমাধ্যমকে বলেন, প্রাণী সম্পদ কর্মকর্তারা তিমিটির মৃত্যুর কারণসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করবেন। এর পর তাদের পরামর্শ নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

তিনি বলেন, সাধারণভাবে মনে হচ্ছে বেশ কয়েকদিন আগেই মারা গেছে এটি। সে কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় খুব দ্রুতই এটিকে অপসারণ করতে হবে।