ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৪:৪০:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

বিশ্বকাপের সমাপনীতে গাইবেন শাকিরা

আপডেট: ০১:৩৪ পিএম, ৪ জুলাই ২০১৪ শুক্রবার

shakira_la_la_la_World_Cup_songরিওডিজেনিরোর মারাকানা স্টেডিয়ামে প্রাতিষ্ঠানিকভাবেই বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে গান গাইবেন শাকিরা। কলম্বিয়ানএইপপশিল্পী ফিফার প্রস্তাবে রাজি হয়েছেন।ফিফা ডট কম এমনটাই জানিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে লাখো দর্শকদের মাতাতে না পারলেও সমাপনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন শাকিরা। লালালালালা... গানটি আনঅফিসিয়ালি গেয়ে বিশ্বকাপ মাতিয়েছেন তিনি। ২০১০ সালে 'ওয়াকা ওয়াকা' গেয়ে কোটি দর্শকের হৃদয় জয় করলেও ২০১৪ বিশ্বকাপের থিমসং ওলে ওলে গাওয়ার জন্য মার্কিন পপস্টার জেনিফার লোপেজকে বাছাই করা হয়। তার সঙ্গে ছিলেন পিটবুল। শাকিরা ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপের ফাইনালে 'হিপস ডোন্ট লাই' গেয়ে প্রথম বিশ্বকাপ তারকা খ্যাতি পান। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের 'ওয়াকা ওয়াকা' গেয়ে কোটি দর্শকের মন জয় করেন। এই গানটি বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড ছাড়িয়ে যায়। তিনি ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে থিমসং গাওয়ার জন্য নির্বাচিত না হলেও থেমে যাননি। লালালালালা... গানটি গান এবং মিউজিক ভিডিও বানান। থিমসংটির চেয়েও এই লালালালালা গানটি বেশি জনপ্রিয় হয় ভক্তদের কাছে। এই জনপ্রিয়তার কথা ভেবেই ফিফা্ও সম্ভবত শাকিরাকে সমাপনী অনুষ্ঠানটি মাতানোর প্রস্তাব দেন আর শাকিরাও ফাইনালে গাওয়ার জন্য রাজি হলেন। ০৪.০৭.২০১৪