বিশ্বজুড়ে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৮ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যু এবং নতুন শনাক্ত রোগীর সংখ্যা আরও কমেছে। এদিকে গত একদিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে।
সোমবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় আরও ৩১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৭৫৭ জন। এ সময় সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৬১৯ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ১৩৭ জনের এবং আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৭৪০ জন। একইসময়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে তাইওয়ানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৫৭ জনের।
এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৫৭ জন এবং মারা গেছেন ২ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৫১ জন এবং মারা গেছেন ২৩ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৪৭ জন এবং মারা গেছেন ৩১ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ১৬১ জন এবং মারা গেছেন ২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৮১ জন এবং মারা গেছেন ৪ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২৭ জন এবং মারা গেছেন ১৩ জন।
একইসময়ে, ইসরায়েল আক্রান্ত হয়েছেন ৩৯৮ জন এবং মারা গেছেন ৭ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ১৭৬ জন এবং মারা গেছেন ১০ জন। ফিলিপাইন আক্রান্ত হয়েছেন ২২৩ জন এবং মারা গেছেন ১১ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ২৪১ জন এবং মারা গেছেন ২ জন। সার্বিয়া আক্রান্ত হয়েছেন ৩৬০ জন এবং মারা গেছেন ১ জন। স্লোভাকিয়া আক্রান্ত হয়েছেন ৪৪ জন এবং মারা গেছেন ৩ জন। ক্রোয়েশিয়া আক্রান্ত হয়েছেন ৩৯ জন এবং মারা গেছেন ২ জন। গুয়াতেমালা আক্রান্ত হয়েছেন ৫০ জন এবং মারা গেছেন ৩ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার ৪৩৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৮২ হাজার ৩৯২ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৭১ হাজার ৮৩৬ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল


