বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
বিশ্ববাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের তেজ কমায় মূল্যবান ধাতুটির মূল্য বৃদ্ধি পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বৃহস্পতিবার স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের দর ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১৮১৮ ডলার ৪০ সেন্টে।
অন্যদিকে, ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য বেড়েছে শূন্য দশমিক ১ শতাংশ। আউন্সপ্রতি তা বিকিয়েছে ১৮২৭ ডলার ৭০ সেন্টে।
এসময়ে ডলার সূচক শূন্য দশমিক ২ শতাংশ নিম্নমুখী হয়েছে। ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণের দাম সস্তা হয়েছে।
ক্রমবর্ধমান মূল্যস্ফীতিতে লাগাম টানতে আবারও কঠোর মুদ্রানীতি গ্রহণের আভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। সেই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকও (ইসিবি)।
ইডিঅ্যান্ডএফ ম্যান ক্যাপিটাল মার্কেটের বিশ্লেষক এডওয়ার্ড মেয়ের বলেন, এদিন স্বর্ণের ব্যবসা কম হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম চড়া থেকেছে। আপাতত বিনিয়োগকারীরা ফেড ও ইসিবির সিদ্ধান্তের দিকে নজর রাখছেন।
তিনি বলেন, ব্যক্তিগত ভোক্তা ব্যয় (পিসিই) খুবই গুরুত্বপূর্ণ হবে। যদি মূল্যস্ফীতি নিম্নমুখী হয়, তাহলে ডলারের মূল্যমান আরও কমবে। এতে স্বর্ণের দর আরও বাড়বে।
সাধারণত, সুদের হার বাড়লে বুলিয়ন মার্কেটে নেতিবাচক প্রভাব পড়ে। তাতে ডলারের দাম বেড়ে যায়। আর স্বর্ণের দাম কমে যায়।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








