বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৫ এএম, ২৭ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭১৬ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ, আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে শতাধিক। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১১ হাজার ৪১ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে পৌনে এক লাখেরও বেশি। একইসময়ে সুস্থ হয়েছেন, ২ লাখ ২ হাজার ৯৪০ জন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ২৫৬ জন এবং মারা গেছেন ২১৭ জন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৮৬ জন এবং মারা গেছেন ১০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৫৪৫ জন এবং মারা গেছেন ৪২ জন। ব্রাজিলে মারা গেছেন ৮৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৩২ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৩৫ জন এবং মারা গেছেন ৫০ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯০০ জন এবং মারা গেছেন ৮৯ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৩৪ জন এবং মারা গেছেন ১৪ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩৯৮ জন এবং মারা গেছেন ৪৭ জন।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ২০ লাখ ৪২ হাজার ৬৭৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ হাজার জনের। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার ৪৪৮ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ