বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত
উইমেনআই২৪ ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১২ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৭৩১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৭৩৮ জন। এ সময় সুস্থ হয়েছেন ২ লাখ ৪১ হাজার ৩৭০ জন।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ১২৪ জনের এবং আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৬১২ জন। একইসময়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে তাইওয়ানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৪০ জন এবং মৃত্যু হয়েছে ৬৩ জনের।
এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮৫ জন এবং মারা গেছেন ৬২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৭১৮ জন এবং মারা গেছেন ৪০ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮২৮ জন এবং মারা গেছেন ৭৮ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৫০ জন এবং মারা গেছেন ১৮ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৪ জন এবং মারা গেছেন ৪০ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ১২৫ জন এবং মারা গেছেন ৭ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৬৫ জন এবং মারা গেছেন ৮২ জন।
একইসময়ে, ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৬৯ জন এবং মারা গেছেন ৬ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৯ জন এবং মারা গেছেন ১৫ জন। ইসরায়েল আক্রান্ত হয়েছেন ৪৭৬ জন এবং মারা গেছেন ১২ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ২৫২ জন এবং মারা গেছেন ১৭ জন। কানাডায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫২৯ জন এবং মারা গেছেন ৩৬ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ৮৫ জন এবং মারা গেছেন ২৮ জন। ফিলিপাইন আক্রান্ত হয়েছেন ১৩০ জন এবং মারা গেছেন ১৪ জন। রোমানিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৯৯ জন এবং মারা গেছেন ৪৩ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৬৩ লাখ ৮০ হাজার ১৬৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৭৩ হাজার ২৫১ জনের। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৮৮ লাখ ৮১ হাজার ৩৮৮ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল


