বিয়ের আসর থেকে নারীকে অপহরণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩১ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
মাগুরা জজ আদালতে বিয়ের আসর থেকে এক নারীকে অপহরণ করা হয়।তাকে উদ্ধারে গিয়ে পুলিশের এসআইসহ ৪ সদস্য আহত হয়েছেন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সদর উপজেলার আবালপুরের সোনালি ব্রিকস নামে একটি ইটভাটায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজ ও এরশাদ এবং সাইফুল ও ওমর নামে তিন কনস্টেবল।
জানা গেছে, সোমবার দুপুরে মাগুরা জেলা জজ আদালতে বিয়ের জন্য উপস্থিত হন সদরের ব্যাঙ্গা বেরইল গ্রামের মাসুরা খাতুন নামে এক নারী। আদালত থেকে কাশিনাথপুর গ্রামের জামির হোসেন তাকে অপহরণ করে উপজেলার আবালপুরের সোনালি ব্রিকস নামে একটি ইটভাটায় নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ উদ্ধারের চেষ্টা করলে ইটভাটার শ্রমিকরা পুলিশের ওপর হামলা চালায়। তবে শেষ পর্যন্ত মাসুরাকে উদ্ধার করতে সমর্থ হয় পুলিশ।
অপহরণের শিকার মাসুরা খাতুন বলেন, প্রায় ১২ বছর আগে সদর উপজেলার দেড়ুয়া গ্রামের দুলাল মোল্যার ছেলে ফারুক মোল্যার সাথে আমার বিয়ে হয়। তবে তার নির্যাতনে অতিষ্ঠ গত চার বছর আগে আমাদের বিচ্ছেদ হয়। এখন আমার পরিবার নতুন করে বিয়ে ঠিক করলে ফারুক মোল্যা বাধা দেয়। সোমবার একইভাবে আমার পূর্বের স্বামীর ইন্ধনে জজ আদালতে বিয়ের আসর থেকে আমাকে তুলে নিয়ে ভাটায় আটকে রেখে মারধর করে। সেখানে আমার ছোট ভাই উপস্থিত হলে তাকেও মারাত্মকভাবে পিটিয়ে আহত করা হয়।
এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বলেন, মাসুরা বেগম নামে এক নারীকে কিছু দুষ্কৃতকারী কোর্টের সামনে থেকে অপহরণ করে একটি ইটভাটায় নিয়ে যাওয়ার খবর এলে তাকে উদ্ধারের জন্য আমাদের টহল টিম সেখানে যায়। ভিকটিমকে উদ্ধারের একপর্যায়ে অপহরণকারীরা পুলিশ সদস্যদের হাত থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে পুলিশের ওপর হামলা চালায়।
তিনি আরও বলেন, এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার









