বুধবার থেকে চালু হচ্ছে আরও ১৯ জোড়া ট্রেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৬ পিএম, ৭ জুন ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে সপ্তাহ দুয়েক ধরে রেল চলাচল শুরু হয়েছে। এবার রেলের বহরে যুক্ত হচ্ছে আরও নয় জোড়া আন্তঃনগর এবং ১০ জোড়া মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন। আগামী বুধবার থেকে ট্রেনগুলো চলাচল শুরু হবে।
রবিবার রেলওয়ের উপ-পরিচালক (অপারেশন/সিডব্লিউসিএস) রেজাউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ৷
নতুন করে যেসব আন্তঃনগর ট্রেন চলবে- কুড়িগ্রাম এক্সপ্রেস (কুড়িগ্রাম-ঢাকা-কুড়িগ্রাম), পঞ্চগড় এক্সপ্রেস (ঢাকা-পঞ্চগড়-ঢাকা), সীমান্ত এক্সপ্রেস (খুলনা-চিলাহাটি-খুলনা), বরেন্দ্র এক্সপ্রেস (রাজশাহী-চিলাহাটি-রাজশাহী), বাংলাবান্ধা এক্সপ্রেস (রাজশাহী-পঞ্চগড়-রাজশাহী), সোনার বাংলা এক্সপ্রেস (ঢাকা-চট্টগ্রাম-ঢাকা), জয়ন্তিকা এক্সপ্রেস (ঢাকা-সিলেট), উপবন এক্সপ্রেস (সিলেট-ঢাকা), অগ্নিবীণা এক্সপ্রেস (ঢাকা-তারাকান্দি-ঢাকা), পাহাড়িকা এক্সপ্রেস (সিলেট-চট্টগ্রাম) এবং উদয়ন এক্সপ্রেস (চট্টগ্রাম-সিলেট) ৷
নতুন করে যেসব মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন চলবে- ঢাকা মেইল (চট্টগ্রাম-ঢাকা), সুরমা মেইল (ঢাকা-সিলেট-ঢাকা), দেওয়ানগঞ্জ কমিউটার (ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা), মহুয়া কমিউটার (ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা), তিতাস কমিউটার (ঢাকা-আখাউড়া-ঢাকা), ময়মনসিংহ এক্সপ্রেস (চট্টগ্রাম-বঙ্গবন্ধু সেতু পূর্ব- চট্টগ্রাম), বিরল কমিউটার (লালমনিরহাট-বিরল- লালমনিরহাট), বগুড়া কমিউটার (সান্তাহার-লালমনিরহাট-সান্তাহার), ৪৯১/৪৯২ লোকাল: বোনারপাড়া- সান্তাহার- বোনারপাড়া এবং রাজবাড়ী এক্সপ্রেস (রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ী)
প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে বাংলাদেশ রেলওয়ের সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। ২৪ মে থেকে আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়।
-জেডসি
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

