বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হারল নারী ক্রিকেটাররা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ পিএম, ৭ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
এই প্রথম ওয়ানডে ফরমেটে মুখোমুখি হলো বাংলাদেশ ও নিউজিল্যান্ডের নারী দল। আজ সোমবার (৭ মার্চ) নারী
ওয়ানডে বিশ্বকাপে আজ সোমবার (৭ মার্চ) নারী ক্রিকেটার বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কিউইরা। ব্যাট হাতে নিগার সুলতানা জ্যোতি বাহিনী বেশ ভালো লড়াই করেছে।
ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৪০ রান করে লাল-সবুজের প্রতিনিধিরা। জবাবে কিউইরা ৯ উইকেটে হেঁসে খেলে ম্যাচ জিতল।
এত অল্প রানের জবাবে সোফি ১৪ রানে আউট হন। পরে সুজি বেটস ৭৯ ও এমেলিয়ার ৪৭ রানে ভর করে জয় তুলে নিয়েছে কিউইরা।
এর আগে এদিন বাংলাদেশের দুই ওপেনার শামীমা ও ফারজানা ৫৯ রানের জুটি গড়েন। এ নিয়ে বিশ্বকাপ মঞ্চে টানা দ্বিতীয় ম্যাচে উদ্বোধনী জুটিতেই ৫০ রান করলো বাংলাদেশ। তবে এরপর থেকেই শুরু হয় ধীরে ধীরে পিছিয়ে যাওয়া। এরপর প্রথম উইকেট হারায় বাংলাদেশ। শামীমা ৩৬ বলে ৩৩রান করে সাজঘরে ফিরেন। তবে উইকেট হারিয়ে চাপে পড়েনি ফারজানা। তিনি ৬০ বলে হাফ সেঞ্চুরি করেন। এরপর দ্রুত রান তুলতে গিয়ে ৫২ রানে বিদায় নেন টাইগ্রেস ওপেনার। এরপরই চাপে পড়ে বাংলাদেশ। নুগার ১১, রোমানা ১, শবনম ১৩, রিতু ৪, সালমা ৯, লতা ৯ ও জাহানারা ২ রান করে আউট হন। ৮ উইকেট হারিয়ে ১৪০ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।
এছাড়া দিনের শুরুতে বৃষ্টির বাধায় পড়ে দুই দল। ফলে নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর শুরু টাইগ্রেসদের সঙ্গে কিউইদের লড়াই। ওভারও কমানো হয়েছে ২৩টি। ফলে খেলা হয় ইনিংসপ্রতি ২৭ ওভার করে।
বাংলাদেশ একাদশ : শামিমা সুলতানা, ফারজানা হক, নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক, অধিনায়ক), রুমানা আহমেদ, শবনম মোস্তারি, লতা মন্ডল, সালমা খাতুন, রিতু মনি, জাহানারা আলম, নাহিদা আক্তার ও ফারিহা তৃষ্ণা।
নিউজিল্যান্ড একাদশ : সুজি বেটস, সোফি ডিভাইন (অধিনায়ক), এমেলিয়া কার, এমি সাদারওয়েট, লিয়া তাহুহু, ম্যাডি গ্রিন, ফ্রান্সেস ম্যাকে, ক্যাটি মার্টিন (উইকেটরক্ষক), হেইলি ইয়ানসেন, জেস কার ও হান্না রো।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











