বেলুনে হাইড্রোজেন গ্যাস ব্যবহার নিষিদ্ধ চায় পরিদপ্তর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১০ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
বেলুনে ব্যবহারের জন্য সিলিন্ডারের ভেতরেই হাইড্রোজেন গ্যাস উৎপাদনে নিষেধাজ্ঞা এবং বেলুন বিক্রেতাদের পাকড়াও করার লক্ষ্যে পদক্ষেপ চায় জ্বালানি মন্ত্রণালয়ের বিস্ফোরক পরিদপ্তর। এই বিষয়ে সতর্কতা জারি করে দেশের প্রত্যেক জেলার পুলিশ সুপার ও থানার ওসিকে চিঠি দেয়া হচ্ছে।
ঢাকার রূপনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের যে তদন্ত প্রতিবেদন বুধবার (০৬ নভেম্বর) মন্ত্রণালয়ে জমা পড়ছে; তাতে এই সুপারিশ থাকছে বলে জানা গেছে।
এক সপ্তাহ আগে মনিপুর স্কুলের রূপনগর শাখার বিপরীতে শিয়ালবাড়ি বস্তির পাশে বেলুনের গ্যাস ভরার সময়ে বিস্ফোরণে সাতজন মারা যান।
সেই ঘটনার পর বেলুন বিক্রেতা আবু সাঈদকে আসামি করে দণ্ডবিধির ৩০৪ ধারায় (অবহেলায় মৃত্যু সংঘটন) ও বিস্ফোরক আইনে মামলাও হয়।
অনুমোদিত উপায়ে হাইড্রোজেন গ্যাস উৎপাদনের জন্যই এই ধরনের বিস্ফোরণ ঘটছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বিস্ফোরক পরিদপ্তরের কর্মকর্তারা।
পরিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক মো. সামসুল আলম জানান, হকারদের মাধ্যমে নিয়ম না মানায় নিজে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। ইতোমধ্যে, তদন্ত প্রতিবেদন প্রস্তুত হয়েছে। আমি বুধবার চূড়ান্তভাবে তা মন্ত্রণালয়ে জমা দেয়ার জন্য পাঠাবো।
তিনি বলেন, এই ধরনের ঘটনা রোধে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে। এই ধরনের কাজ দেখামাত্র বেলুন বিক্রেতাদের যেন ধরা হয়; সেই বিষয়ে পুলিশকে সতর্ক করা হবে।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











