বোমার ভয় দেখিয়ে মাঝ পথে বিমান থামিয়ে সাংবাদিককে আটক
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২৪ মে ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
বেলারুশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে ইউরোপের দেশগুলো। বিমান অবতরণে বাধ্য করার পর সাংবাদিককে আটক করার ঘটনাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বলে উল্লেখ করেছে তারা।
বিবিসি জানায়, গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী রায়ানএয়ারের একটি উড়োজাহাজকে বেলারুশের নামতে বাধ্য করা হয়। এরপর ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়।
মিগ-২৯ যুদ্ধবিমান দিয়ে উড়োজাহাজটিকে মিনস্কে অবতরণ করানো হয়। বলা হচ্ছিল, ওই ফ্লাইটে বোমা আছে। কিন্তু পরে কোনো বোমা পাওয়া যায়নি।
উড়োজাহাজে ছিলেন নেক্সটা গ্রুপের সাবেক সম্পাদক রোমান প্রোটাসেভিচ। তাকে আটকের পর বিমানটিকে যাত্রার অনুমতি দেওয়া হয়।
শিডিউলের সাত ঘণ্টা পর বিমানটি লিথুয়ানিয়ায় রাজধানী ভিলনিউসে অবতরণ করে।
যাত্রীরা জানিয়েছেন, মিনস্কে অবতরণ প্রসঙ্গে তাদের কোনো তথ্য দেওয়া হয়নি। একজন বলেছিলেন, প্রোটাসেভিচকে খুবই ভীত দেখাচ্ছিল। আমি সরাসরি তার চোখের দিকে তাকিয়েছিলাম এবং এটা অত্যন্ত দুঃখজনক। আরেকজন যাত্রী বলেন, মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে যাচ্ছেন বলে জানান এ সাংবাদিক।
রায়ানএয়ার বিবৃতিতে জানায়, লিথুয়ানিয়ার সীমান্তের কাছাকাছি পৌঁছতেই বেলারুশের কর্তৃপক্ষ বোমার হুমকির কথা উল্লেখ করে মিনস্ক এয়ারপোর্টে অবতরণ করতে হবে। যদিও মিনস্কের চেয়ে ভিলনিউস ছিল কাছাকাছি দূরত্বে।
এ ঘটনায় ইউরোপিয়ান ইউনিয়ন ও ন্যাটোর হস্তপেক্ষ চেয়েছে প্রোটাসেভিচের সমর্থকেরা। বিমানবন্দরের বাইরে তাদের অনেককে বিক্ষোভ করতে দেখা গেছে।
ইতিমধ্যে এ ঘটনায় গুরুতর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাজ্যে পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। প্রতিবাদ জানিয়েছেন বেলারুশের নির্বাসিত বিরোধী নেতা স্বেতলানা তিখানোভস্কায়ান।
লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গীতানাস নওসেদা বলেন, এ ঘটনা অভাবনীয় যে, বেলারুশ কর্তৃপক্ষ মিগ-২৯ যুদ্ধবিমান দিয়ে ভিলনিউসগামী বিমানকে অবতরণ করতে বাধ্য করেছে। একে ‘বিমান দস্যুতা’ উল্লেখ করে প্রোটাসেভিচের শিগগিরই মুক্তি দাবি করেন।
১৯৯৪ সাল থেকে বেলারুশে ক্ষমতায় আছেন আলেজান্ডার লুকাশেঙ্কো। গত আগস্টের বিতর্কিত নির্বাচনের পর বিরোধী মত দমনে কঠোর ব্যবস্থা নিয়েছেন তিনি। অনেকে আটক আছেন কারাগারে, তিখানোভস্কায়ানের মতো বিরোধী নেতারা পালিয়ে গেছেন বিদেশে।
-জেডসি
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




