ব্যাংককে বড় বিক্ষোভ: পেতংতার্নর ভবিষ্যত কি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৬ পিএম, ৩০ জুন ২০২৫ সোমবার
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা
ব্যাংককে হাজারো মানুষ গতকাল দ্বিতীয় দিনের মতো সমবেত হয়ে বিক্ষোভ করেছে। তারা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার পদত্যাগ দাবি করছে।
সম্প্রতি এক ফোনালাপ ফাঁস হয়েছে। সেটি ঘিরেই এ বিক্ষোভের সূত্রপাত। এই বিক্ষোভের ধাক্কা সামলাতে আদৌ কি পারবেন পেতংতার্ন?
ফোনালাপে পেতংতার্ন সাবেক কম্বোডিয়ান নেতা হুন সেনকে ‘কাকা’ বলে সম্বোধন করেন। সেই ফোনে তিনি এক থাই সেনা কর্মকর্তাকে নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, ওই সেনা শুধু ‘ভাব দেখাতে চেয়েছেন’, যা কোনো কাজে আসেনি।
এ মন্তব্যে মানুষ ক্ষুব্ধ। পেতংতার্ন পরে দুঃখ প্রকাশ করেন। তবে তিনি বলেন, এটা ছিল ‘আলোচনার কৌশল’। তবু পরিস্থিতি ঠাণ্ডা হয়নি। তার দলীয় জোটের এক গুরুত্বপূর্ণ শরিক দল ইতোমধ্যে সরকার থেকে বেরিয়ে গেছে।
শনিবার ব্যাংককে বিক্ষোভ শুরু হয়। ২০২৩ সালে ফিউ থাই দল ক্ষমতায় আসার পর সবচেয়ে বড়। বিক্ষোভকারীরা ভিক্টরি মনুমেন্টে জড়ো হয়। অনেকেই বৃষ্টিতে ভিজে স্লোগান দেন। তারা হাতে প্ল্যাকার্ড ধরে রাখেন, তাতে লেখা ছিল ‘প্রধানমন্ত্রী জাতির শত্রু’।
বিক্ষোভকারী নেতা, পার্নথেপ পোর্পংপান বলেন, প্রধানমন্ত্রীই এখন সমস্যার উৎস। তাই তার সরে দাঁড়ানো উচিত।
৭০ বছরের সেরি সাওয়াংমু ব্যাংককে আসেন বাসে চড়ে, দেশের উত্তরের দিক থেকে। তিনি সংবাদমাধ্যমকে বলেন, তিনি এসেছেন দেশের সার্বভৌমত্ব রক্ষায়। তার মতে, প্রধানমন্ত্রী এই দায়িত্বে অযোগ্য। তিনি বলেন, ‘আমি অনেক রাজনৈতিক সংকট দেখেছি। জানি, এবার কী হতে যাচ্ছে।’
পেতংতার্ন ঘোষণা দিয়েছেন, তিনি ভবিষ্যতে হুন সেনের সঙ্গে আর কোনো ফোনালাপ করবেন না। তবে অনেকেই বলছেন, তিনি ও তার বাবা হুন সেনের দ্বারা প্রভাবিত হচ্ছেন।
পেতংতার্নের বয়স ৩৮ বছর। তিনি সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে। থাকসিন ১৫ বছর নির্বাসনে থাকার পর ২০২৩ সালে দেশে ফেরেন। পেতংতার্ন মাত্র ১০ মাস আগে প্রধানমন্ত্রী হন। তিনি থাইল্যান্ডের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন তারই ফুপু ইংলাক সিনাওয়াত্রা।
এই বিক্ষোভের মূল দাবি সিনাওয়াত্রা পরিবারকে নেতৃত্ব থেকে সরানো। এই আন্দোলনের আয়োজন করেছে ‘ইউনাইটেড ফোর্স অব দ্য ল্যান্ড’ নামে একটি জাতীয়তাবাদী জোট। তারা গত ২০ বছর ধরেই সিনাওয়াত্রা পরিবারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। এক বিবৃতিতে তারা বলেছে, সরকার ও সংসদ এখন আর গণতন্ত্র বা সংবিধানকে সম্মান করছে না।
এখন সবাই তাকিয়ে আছে মঙ্গলবারের দিকে। সেদিন থাইল্যান্ডের সাংবিধানিক আদালত সিদ্ধান্ত নেবেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া পিটিশন গ্রহণ করা হবে কিনা। সিনেটররা পেতংতার্নের অপেশাদার আচরণ নিয়ে অভিযোগ করেছেন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







