ব্র্যাক বিশ্ববিদ্যালয় মেয়েদের প্রোগ্রামিংয়ে চ্যাম্পিয়ন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৫৯ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮ বুধবার
বিশ্ববিদ্যালয় পর্যায়ের মেয়েদের জন্য দেশে প্রথমবারের মতো আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ৫৩টি বিশ্ববিদ্যালয়ের ৬৫টি দল অংশ নেয়। এর আগে ১২ জানুয়ারি বাছাই প্রতিযোগিতায় অংশ নিয়েছে ২৪৩টি দল।
প্রতিযোগিতায় ৯টি সমস্যার মধ্যে ৬টি সমস্যার সমাধান করে চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইউ_কোড ফেইরিস দল। দ্বিতীয় হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জেইউ_এক্সেপ্টেড এবং তৃতীয় হয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইইউ প্রাইওরি ইনকানটেটাম।
চ্যাম্পিয়ন দলের প্রতিনিধি তাহানিমা চৌধুরি বলেন, ‘চ্যাম্পিয়ন হতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা আগেও অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। কিন্তু এবার-ই প্রথম কোনো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া। নিয়মিত প্রোগ্রামিং করার ফলেই এটা সম্ভব হয়েছে।’
শুক্রবার সকালে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান এবং এনএসইউ এসিএম স্টুডেন্ট চ্যাপ্টার এর শিক্ষক উপদেষ্টা ড. সাজ্জাদ হোসেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স এর ডিন ড. আরশাদ এম চৌধুরি, বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও তড়িৎ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপিকা ড. নোভা আহমেদ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও তড়িৎ প্রকৌশল বিভাগের প্রভাষক ও এনএসইউ এসিএমডব্লিউ এর শিক্ষক উপদেষ্টা তামান্না মোতাহার।
বিকালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান এবং এনএসইউ এসিএম স্টুডেন্ট চ্যাপ্টার এর শিক্ষক উপদেষ্টা ড. সাজ্জাদ হোসেন, নর্থ সাউথ বিশবিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স এর ডিন ড. আরশাদ এম চৌধুরী, নর্থ সাউথ বিশবিদ্যালয়ের কম্পিউটার ও তড়িৎ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপিকা ড. নোভা আহমেদ, উইমেন ইন ডিজিটাল এর প্রতিষ্ঠাতা আছিয়া খালেদা নীলা, স্টার কম্পিউটার সিস্টেম লিমিটেডের পরিচালক রেজওয়ানা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও তড়িৎ প্রকৌশল বিভাগের প্রভাষক এবং এই প্রতিযোগিতার জাজিং ডিরেক্টর হাসনাইন হেইকেইল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও তড়িৎ প্রকৌশল বিভাগের সিনিয়র প্রভাষক, এনএসইউ এসিএমডব্লিউ এর শিক্ষক উপদেষ্টা তামান্না মোতাহের এবং বিডিওএসএন-এর প্রোগ্রাম অফিসার শারমিন কবীর।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও তড়িৎ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপিকা ড. নোভা আহমেদ বলেন, ‘আমাদের মেয়েরা এমন প্রতিযোগিতায় নিজেদের যোগ্য করে তোলার মাধ্যমে আরো সামনে এগিয়ে যাবে বলে আমরা প্রত্যয়ী এবং ভবিষ্যতে আরো আয়োজনে আমরা তাদের সুযোগ সুবিধা দিব বলে আশা ব্যক্ত করছি।’
প্রতিযোগিতার সহ-আয়োজক বিডিওএসএনের প্রোগ্রাম অফিসার শারমিন কবীর জানান, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এই প্রথম আয়োজন মেয়েদের তথ্যপ্রযুক্তি ক্যারিয়ার হিসেবে গ্রহণে উদ্বুদ্ধ করবে।
প্রতিযোগিতায় ৪টি ক্যাটাগরিতে মোট ২৮টি দলকে পুরস্কৃত করা হয়। এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ড্যানকেক। অ্যাসোসিয়েট পার্টনার দৈনিক প্রথম আলো।
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







