ভারতে তৈরি হচ্ছে ‘বিশ্বের দীর্ঘতম’ কাচের স্কাইওয়াক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২০ এএম, ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
ফাইল ছবি
পর্যটক আকর্ষণে নজরকাড়া স্থাপত্য নির্মাণ করছে ভারত। দেশটির দাবি, তারা বিশ্বের সবচেয়ে দীর্ঘতম কাচের স্কাইওয়াক তৈরি করছে। যার উপর হেঁটে দেখা যাবে নিচে থাকা প্রকৃতি।
ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর কাছের চিখালদারায় তৈরি হচ্ছে বিশ্বের দীর্ঘতম এই স্কাইওয়াক। জানা গেছে, স্কাইওয়াকের দীর্ঘ হবে ৪০৭ মিটার। স্কাইওয়াকের মাঝে ১০০ মিটার কাচের ডেক থাকবে। ২০২৩ সালের জুলাইয়ের মধ্যে এই স্কাইওয়াক প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে।
চিখালদারা স্কাইওয়াক, যা বিশ্বের অনেককিছুর মধ্যেই প্রথমে থাকবে বলেই জানানো হয়েছে। ভারতে তৈরি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম এই কাচের স্কাইওয়াক একক-কেবল দড়ি দিয়ে তৈরি হবে। স্কাইওয়াকটি তৈরি করতে খরচ হবে ৩৫ কোটি টাকা।
জানা গেছে, এই স্কাইওয়াকটি সিকিমের পর ভারতের দ্বিতীয় কাচের নির্মিত স্থাপত্য হবে। এটি সুইজারল্যান্ডের স্কাইওয়াকের চেয়েও দীর্ঘ হবে। সুইজারল্যান্ডে স্কাইওয়াকের দূরত্ব ৩৯৭ মিটার এবং চীনের স্কাইওয়াকের দূরত্ব ৩৬০ মিটার।
সিআইডিসিও’র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবেন্দ্র জামনিকারের মতে, বছরের শুরুতেই চিখালদারা উপত্যকায় হারিকেন পয়েন্ট এবং গোরেঘাট পয়েন্টে প্রকল্পের স্তম্ভগুলো তৈরি করা হয়েছে। তিনি জানান, প্রকল্পের ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং নির্মাণের জন্য সিআইডিসিও একটি চুক্তিও করেছে। ২০২২ সালের জানুয়ারিতে মহারাষ্ট্রের বন বিভাগ চিখলদারা স্কাইওয়াক প্রকল্পকে একটি ছাড়পত্র দেয়। স্কাইওয়াকটি এখন ভারতের পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে।
চিখালদারা স্কাইওয়াক প্রকল্পটি মেলঘাট টাইগার রিজার্ভের বাফার জোনের ওপর দিয়ে যাবে। কাচ দিয়ে নির্মাণ হওয়ার কারণে পর্যটকরা ব্যাঘ্র সংরক্ষণ ক্ষেত্র এবং এলাকার সমৃদ্ধ উদ্ভিদ ও প্রাণীজগতের শ্বাসরুদ্ধকর দৃশ্যের সাক্ষী থাকবেন। চিখালদারা স্কাইওয়াক থেকে অবর্ণনীয় প্রাকৃতিক দৃশ্য দেখা যাবে, যেখানে ৯০০ প্রজাতির গাছপালা, ৩৫ প্রজাতির প্রাণী এবং ২৬৫ প্রজাতির পাখি রয়েছে।
চিখালদারা মহারাষ্ট্রের বনাঞ্চলের একমাত্র হিল স্টেশন এবং এটি মুম্বাই-নাগপুর এক্সপ্রেসওয়ের কাছাকাছি। চিখালদারাতে নতুন কাচের এই স্কাইওয়াক উদ্বোধন হলে ভারতের পর্যটন শিল্প অন্য মাত্রায় চলে যাবে বলে আশা করা হচ্ছে।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু







