ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৮:৩১:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ভারতে প্রথম নারীদের ব্যাংকের সিএমডি ঊষা

আপডেট: ০৯:৩৭ এএম, ১৩ নভেম্বর ২০১৩ বুধবার

Usha_INDIA 2ডেস্ক নিউজ, উইমেননিউজ২৪.কম ঢাকা : ভারতীয় নারী ব্যাংকের চেয়ারপার্সন ও ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হলেন ঊষা অনন্তসুব্রমনিয়ান্#২৫৫১; মঙ্গলবার থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন৷ ভারতের প্রথম নারী পরিচালিত ব্যাংক এটি৷ ঊষা কর্মজীবন শুরু করেন ভারতীয় জীবন বীমা নিগমের অ্যাকচুয়ারিয়াল বিভাগে কাজের মাধ্যমে৷ ১৯৮২ সালের ফেব্রুয়ারি মাসে ব্যাংক অফ বরোদার স্পেশ্যালিস্ট অফিসার হিসাবে ব্যাংকিং পেশায় প্রবেশ করেন তিনি্#২৫৫১; ভারতীয় নারী ব্যাংকের সিএমডি হিসাবে দায়িত্বভার গ্রহণ করার আগে তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন্#২৫৫১; দীর্ঘ ৩১ বছরের কর্মজীবনে ব্যাংক এবং ব্যাংকিং সেবার বিভিন্ন ক্ষেত্রের নানা দায়িত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি্#২৫৫১; নারী পরিচালিত ব্যাংকের রূপরেখা খতিয়ে দেখার জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যে কমিটি তৈরি করেছে সেই কমিটির অন্যতম সদস্য ছিলেন ঊষা অনন্তসুব্রমনিয়ান। জানা গেছে ২০১৩-১৪ সালের বাজেট প্রস্তাব পেশ করার সময় অর্থমন্ত্রী পি চিদম্বরমও নভেম্বর মাসের মধ্যেই দেশে শুধুমাত্র নারীদের জন্য ব্যাংক উদ্বোধনের কথা জানিয়েছিলেন্#২৫৫১; প্রাথমিক ভাবে দক্ষিণ, পশ্চিম, পূর্ব, মধ্য, উত্তর এবং উত্তর-পূর্ব অঞ্চলসহ দেশের সব কটি প্রধান এলাকাতেই ব্যাংকের একটি করে শাখা খোলা হবে বলেও তিনি জানান্#২৫৫১; ব্যাংকের রূপরেখা নির্ধারণের জন্য মার্চে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠণ করেন অর্থমন্ত্রী্#২৫৫১; কমিটির প্রধান হিসাবে কানাড়া ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান এমবিএন রাওকে নিযুক্ত করা হয়্#২৫৫১; এ ব্যাংকে বেশির ভাগই নারী কর্মী নিযুক্ত করার কথাও জানানো হয় তখন্#২৫৫১; নারীদের দ্বারা পরিচালিত এই ব্যাংক খুলতে প্রাথমিকভাবে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করছে কেন্দ্রীয় সরকার। এই ব্যাংক অধিকাংশ ক্ষেত্রেই নারীদের বা নারী পরিচালিত ব্যবসায় টাকা ঋণ দেবে এছাড়া নারী স্বনির্ভর গোষ্ঠী ও তাদের জীবনযাত্রায় সহায়তা করবে এই ব্যাংক্#২৫৫১; তবে, নারীদের দ্বারা পরিচালিত হলেও এবং প্রাথমিকভাবে নারীদের আর্থিক সহায়তায় কাজ করলেও নারী-পুরুষ নির্বিশেষে সকলেই এই ব্যাংকে তাদের টাকা জমা রাখতে পারবেন। ১৩ নভেম্বর'২০১৩