ভারতে শিশুসহ ৭ বাংলাদেশি নারী উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩০ পিএম, ১৪ জুন ২০২১ সোমবার
ভারতে শিশুসহ ৭ বাংলাদেশি নারী উদ্ধার
‘টিকটক হৃদয়দের’ চক্রের কাছে উদ্ধার হওয়া সেই তরুণীর পর এবার ভারতে আরও সাত বাংলাদেশি নারীর সঙ্গে পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। তাদেরও দেহ ব্যবসায় বাধ্য করা হয়েছে বলে জানা গেছে। আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে। ‘টিকটক হৃদয়দের’ হাতে নির্মম নির্যাতনের শিকার হওয়া তরুণীর ঘটনা তদন্তে নেমে যেন ‘কেঁচো খুঁড়তে কেউটের’ সন্ধান পাচ্ছে ভারতীয় পুলিশ।
রামনগরমূর্তি পুলিশকে উদ্ধৃত করে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী নারীরা জানিয়েছে তাদের মতো কয়েকশ বাংলাদেশি নারী গত কয়েক মাসে ভারতে পাচার হয়েছেন।
এর আগে বাংলাদেশ থেকে পাচার হওয়া এক তরুণীকে গত মাসের শেষ দিকে নির্মম নির্যাতন করে কয়েক জন বাংলাদেশি যুবক। অভিযুক্তরা নিজেরাই ভিডিও ধারণ করে ফেঁসে যায়। ভিডিওটি তারা আসাম এবং পশ্চিমবঙ্গের বন্ধুদের সঙ্গে শেয়ার করে।
ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। তখন ভারতের নর্থ ইস্ট পুলিশ এবং বাংলাদেশি প্রশাসন তদন্ত শুরু করে। পরে প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর বেঙ্গালুরু সিটি পুলিশ তাদের বিশেষ টিমকে দায়িত্ব দেয়। কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ বুঝতে পারে, অভিযুক্তরা রামনগরমূর্তির আওলাহল্লি এলাকায় অবস্থান করছেন। সেখান থেকে এক তরুণীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তখন ভুক্তভোগী অন্য সাত নারীকে উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, রামনগরমূর্তি থানার পাশের এলাকায় এসব নারীদের নিয়ে রাখা হয়েছিল। উদ্ধার হওয়া পাঁচ বছরের শিশুটি ভুক্তভোগী এক নারীর মেয়ে। গ্রেপ্তার হওয়া সবুজ নামে এক তরুণের দেওয়া তথ্যের ভিত্তিতে এদের উদ্ধার করা হয়েছে। সবুজও পাচারকারী দলের সদস্য বলে পুলিশ জানায়।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



